News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে পৃথক পৃথক তিনটি যান দূর্ঘটনায় আহত মোট সাত
Image

বিশালগড়ে পৃথক পৃথক তিনটি যান দূর্ঘটনায় আহত মোট সাত

আগরতলা, ২৮ ডিসেম্বর: শনিবার সকালে বিশালগড় মহকুমায় পৃথক পৃথক তিনটি যান দূর্ঘটনায় আহত হয়েছেন মোট সাতজন। বর্তমানে আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। 

প্রসঙ্গত, সচেতনতা অনুষ্ঠান চালিয়ে গেলেও যান দুর্ঘটনা হ্রাসের কোন চিত্র দেখা যাচ্ছে সিপাহীজলা জেলায়।  শনিবার সকালেই কয়েক ঘন্টার মধ্যে তিনটি যান দূর্ঘটনায় আহত হয়েছে সাতজন। সাত সকালে বিশালগড় বাইপাস এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে একটি অটো। আহত হয় দুই জন। এরপর সংগঠিত হয় আরও দুটি সড়ক দূর্ঘটনা। বিশালগড় ব্রজপুর সড়কে টিআর০১আর৬৯৭২ নম্বরের বাইকের সাথে টিআর০৭জি৯৫০২ নম্বরের আরেকটি বাইকের সংঘর্ষ ঘটে। এতে আহত হয় ফারুক ইসলাম, সোহেল মিয়া ও অভিষেক দেবনাথ নামের তিন যুবক। পরবর্তীতে দমকলকর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে।

ওই দিনই দমকলকর্মীরা ফিরে আসার পথে অপর আরেকটি যান দুর্ঘটনার খবর আসে। ওই যান দূর্ঘটনাটি বিশালগড় বাইপাসে টিআর০১জি৯৮৬৮  নম্বরের বাইক ও টিআর০১এএক্স৬৪০৫ নাম্বারের বাইকের সাথে সংঘর্ষ ঘটে। এতে সুমন মিয়া ও রাকেশ মিয়া গুরুতরভাবে আহত হয়। আহতদের দুইজনকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীরা ।  বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

Releated Posts

নির্মাণ সামগ্রী চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক

আগরতলা, ৬ আগস্ট: হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ সামগ্রী চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হল এক ব্যক্তি।…

ByByTaniya Chakraborty Aug 6, 2026

মাদকের দৌরাত্ম্য ও চুরির ঘটনায় উদ্বেগ, কৈলাসহর থানায় কাউন্সিলরের লিখিত অভিযোগ

কৈলাসহর, ৬ আগস্ট: কৈলাসহর শহরে মাদকদ্রব্যের অবাধ কারবার এবং তার জেরে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ…

ByByReshmi Debnath Aug 6, 2026

স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে নির্যাতনের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ

বিলোনিয়া, ৬ আগস্ট:  বিদ্যালয়ে শিক্ষকের শাসন যদি হয় আতঙ্কের কারণ, তবে বিদ্যালয় কি আর বিদ্যামন্দির থাকে,বিলোনিয়ার বুকে উঠেছে…

ByByReshmi Debnath Aug 6, 2026

পাঁচ দফা দাবিতে ধর্মনগরে সিডিপিও কার্যালয়ে আশা কর্মীদের ডেপুটেশন

ধর্মনগর, ৬ আগস্ট: পাঁচ দফা দাবিকে সামনে রেখে আজ ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকার আশা কর্মীরা সিডিপিও কার্যালয়ে ডেপুটেশন…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top