News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে হারিয়ে দিল সফরকারী দক্ষিণ আফ্রিকা

প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে হারিয়ে দিল সফরকারী দক্ষিণ আফ্রিকা

south-africa-australia-logoপার্থ, ৭ নভেম্বর (হি.স.) : ব্যাটে বলে দাপট দেখিয়ে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে হারিয়ে দিল সফরকারী দল দক্ষিণ আফ্রিকা | এই ম্যাচে প্রথম ইনিংসে ২৪২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা| জবাবে ২৪৪ রান করে অস্ট্রেলিয়া| দ্বিতীয় ইনিংসে ৫৪০ রান (ডিক্লেয়ার) করে দক্ষিণ আফ্রিকা| ৫৩৯ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৬১রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া| ফলে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ১৭৭ রানে জয় পায় ফাফ দু প্লেসির দল | প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে জয়ের নায়ক কাগিসো রাবাদা| তবে অভিষেকেই নজর কেড়ে নেওয়া স্পিনার কেশব মহারাজ এবং অবিশ্বাস্য থ্রোয়ে ডেভিড ওয়ার্নারকে রান আউট করা টেম্পা বাভুমা, দু ইনিংসেই অর্ধশতরান করা কুইন্টন ডি ককও দক্ষিণ আফ্রিকার জয়ে অবদান রাখলেন|
পার্থ টেস্টে প্রথম ইনিংসে ২৪২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা| কুইন্টন ডি কক ৮৪ ও বাভুমা ৫১ রান করেন| জবাবে ২৪৪ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া| দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন কাঁধে মারাত্মক চোট পেয়ে দ্বিতীয় দিন লাঞ্চের আগেই মাঠের বাইরে চলে যান| তবে ভেরনন ফিল্যান্ডার (ম্যাচে ৫ উইকেট), রাবাদা, কেশবরা অসাধারণ পারফরম্যান্স দেখানোয় স্টেইনের অভাব বোধ করতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে| প্রথম ইনিংসে বড় রান করতে না পারলেও, দ্বিতীয় ইনিংসে ডিন এলগার (১২৭) ও জেপি দুমিনির (১৪১) শতরান এবং ডি কক (৬৪) ও ফিল্যান্ডারের ৭৩ রানের সুবাদে ৫৪০ রান করে দক্ষিণ আফ্রিকা| কেশব ৪১ রানে অপরাজিত থাকেন|
৫৩৯ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন ওয়ার্নার (৩৫) ও শন মার্শ (১৫)| কিন্তু দলের ৫২ রানের মাথায় বাভুমার অবিশ্বাস্য থ্রোয়ে ওয়ার্নার এবং রাবাদার বলে দু প্লেসির হাতে ক্যাচ দিয়ে মার্শ ফিরে যান| এরপর উসমান খোয়াজা (৯৭) ও পিটার নেভিল (৬০ অপরাজিত) লড়াই করেন| কিন্তু বাকিরা তাঁদের সঙ্গ দিতে না পারায় সহজেই ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা| এদিকে এই হারের ফলে ১৯৮৮ সালের পর এই প্রথম ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টেই হারল অস্ট্রেলিয়া|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top