News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকার অপহরণকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে থানা ঘেরাও রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের
Image

নাবালিকার অপহরণকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে থানা ঘেরাও রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের

আগরতলা, ২৭ ডিসেম্বর: নাবালিকার অপহরণকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে আজ বিকেলে কৈলাসহরের মহিলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের সদস্যরা। 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঊনকোটি জেলা কমিটির সভাপতি শ্যামল সরকার বলেন, গতকাল ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে কৈলাসহরের কামারকান্দি এলাকার মিতেই মনিপুরি সম্প্রদায়ের এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় কৈলাসহরের মাগুরুলী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সাইফুর রহমান। পরবর্তী সময়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নাবালিকার বাবা কৈলাসহর মহিলা থানায় সাইফুর রহমানের বিরুদ্ধে মামলা করে। পুলিশ রাতেই মামলাটি দায়ের করে তদন্তে নেমে পড়েছিল। গতকাল গভীর রাতে কৈলাসহর মহিলা থানার পুলিশ মাগুরুলী গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ সহ ইরানি থানার পুলিশের সাহায্য নিয়ে নাবালিকাকে উদ্ধার করে। যদিও অভিযুক্ত যুবক সাইফুর রহমানকে উদ্ধার কিংবা গ্রেফতার করতে পারে নি পুলিশ। 

তাই, অপহরণকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে মহিলা থানা ঘেরাও করে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের সদস্যরা। পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অপহরণকারীকে গ্রেফতার করা হবে। এই আশ্বাস পাবার পর ঘেরাও মুক্ত করে ঘেরাওকারীরা। তবে, শ্যামল সরকার আরও বলেন যে, সাম্প্রতিক কালে কৈলাসহরে এমন ঘটনা আরও কয়েকটি ঘটেছে। এমন ঘটনা যেন আর না ঘটে তারজন্য কৈলাসহরের আপামর মানুষের কাছে আহবান রাখেন 

এব্যাপারে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য বলেন, কামারকান্দি এলাকার নাবালিকাকে অপহরণ করা হলেও সাইফুর রহমানের সাথে নাবালিকার প্রনয় সম্পর্ক ছিলো। তবে, কি কারনে নাবালিকাকে অপহরণ করা হয়েছে সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। 

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top