শিমলা, ২৫ ডিসেম্বর (হি.স.): ভারী তুষারপাতের জেরে বিপত্তি হিমাচল প্রদেশে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। বরফে ঢাকা পড়েছে বহু রাস্তা। সেই বরফ সরাতে গিয়ে হিমশিম খাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা। যার জেরে মন্থর ট্রাফিক। রাস্তায় বাড়ছে গাড়ির ভিড়। তুষারপাতের জেরে তিনটি জাতীয় সড়ক বন্ধ।
ওই একই কারণে বন্ধ রয়েছে হিমাচল প্রদেশের একাধিক জেলার ২২৩টি রাস্তাও। বড়দিন ও ইংরেজি নববর্ষ পালনের জন্য প্রচুর পর্যটক এসেছেন শিমলায়। কার্যত পর্যটকদের ঢল নেমেছে শিমলা, কুলু, মানালিতে। সঙ্গে পাল্লা দিয়ে ভারী তুষারপাত চলছে হিমাচল প্রদেশজুড়ে। জাঁকিয়ে পড়েছে শীতও। মনোরম পরিবেশে খুশি পর্যটকরা।

হিমাচল প্রদেশজুড়ে ভারী তুষারপাত; মৃত ৪, অবরুদ্ধ বহু সড়ক
Releated Posts
বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল
নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…
গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ
গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…
দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি
চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…
মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…


















