খাজুরাহ, ২৫ ডিসেম্বর (হি.স.): কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মধ্যপ্রদেশের খাজুরাহে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “বাবা সাহেব আম্বেদকরের দূরদৃষ্টি ভারতের জলসম্পদ, জল ব্যবস্থাপনা এবং বাঁধ নির্মাণকে শক্তিশালী করতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। আম্বেদকর জি ভারতের প্রধান নদী উপত্যকা প্রকল্পগুলির উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বর্তমান কেন্দ্রীয় জল কমিশন গঠনের পিছনেও তাঁর প্রচেষ্টা রয়েছে।”
এরপরই প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কংগ্রেস কখনওই দেশের জল সংরক্ষণের ক্রমবর্ধমান চাহিদার প্রতি মনোযোগ দেয়নি এবং বাবা সাহেবের প্রচেষ্টাকে কখনও স্বীকৃতি দেয়নি।” প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, “বিগত দশককে ভারতের ইতিহাসে জল সুরক্ষা এবং জল সংরক্ষণের এক নজিরবিহীন দশক হিসাবে স্মরণ করা হবে।”

কংগ্রেস কখনওই দেশের জল সংরক্ষণের ক্রমবর্ধমান চাহিদার প্রতি মনোযোগ দেয়নি : প্রধানমন্ত্রী
Releated Posts
বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল
নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…
গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ
গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…
দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি
চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…
মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…


















