News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির ১০০তম জন্মবার্ষিকীতে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত
Image

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির ১০০তম জন্মবার্ষিকীতে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত

আগরতলা, ২৫ ডিসেম্বর : ‘সুশাসন দিবস’-এ প্রাক্তন প্রধানমন্ত্রী ‘ভারতরত্ন’ শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীতে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপির দলীয় নেতৃত্বরা। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির ১০০তম জন্মবার্ষিকীতে সারাদেশের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এরই তারই অঙ্গ হিসেবে বড়জলা মন্ডল থেকে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতৃত্বরা প্রথমে বড়জলা মন্ডল অফিসের সামনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারপর দলীয় কর্মীদের পদযাত্রাটি পটুনগর, নতুন নগর হয়ে দিঘালিয়া স্কুল মাঠে শেষ হয়। ওই মাঠে এক আলোচনা সভার আয়োজনও করা হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ড. দিলীপ দাস, নব নির্বাচিত মন্ডল সভাপতি রাজিব সাহা সহ গোমতীর দুধ প্রোডাক্ট এর চেয়ারম্যান রতন ঘোষ সহ অন্যান্যরা।

এদিকে, অটল বিহারি বাজপেয়ীর জন্মদিন উপলক্ষ্যে ভারতীয় জনতা পার্টির প্রদেশ যুব মোর্চার উদ্যোগে আগরতলা ক্যান্সার হাসপাতালে ফল মিষ্টি বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব এবং বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য।

এদিকে, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ি ১০০ তম জন্ম জয়ন্তী উপলক্ষে সোনামুড়া যুব মোর্চার উদ্যোগে এক সেবামূলক কর্মসূচি পালিত হয়। সোনামুড়া যুব মোর্চার কর্মীরা প্রথমে মেলাঘর অটল ভবনের সামনে অটল বিহারী বাজপেয়ীর ছবিতে মাল্যদান ও ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারপর মেলাঘর হাসপাতালে রোগীদের ফল বিতরণ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার দক্ষিণাঞ্চলের বিজেপি সভাপতি দেব্রত ভট্টাচার্য, দক্ষিণাঞ্চলের যুব মোর্চার সভাপতি শুভঙ্কর সরকার, সোনামুড়া যুব মোর্চার সভাপতি দীপঙ্কর দাস, নবনিযুক্ত সোনামুড়া মন্ডল সভাপতি শুভ্রজিৎ দাস, জেলা সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top