News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যান দুর্ঘটনা বন্ধ নেই, সাতসকালে দুর্ঘটনায় আহত এক
Image

যান দুর্ঘটনা বন্ধ নেই, সাতসকালে দুর্ঘটনায় আহত এক

আগরতলা, ২৪ ডিসেম্বর: উদয়পুরে আবারো যান দুর্ঘটনায় আহত হয়েছে এক ব্যক্তি। আজ সাত সকালে কাঁকড়াবন রাজধরনগর এলাকায় বাইক ও অটোর সংঘর্ষে গুরুতর আহত হয়েছে বাইক চালক। দমকলকর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, মঙ্গলবার উদয়পুর জামজুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজধ্বনগর এলাকা টি আর ০৮ এফ ৫০৬১ নম্বরের বাইক নিয়ে ইমাম হোসেন উদয়পুর থেকে কাঁকড়াবনের উদ্দেশ্যে যাচ্ছিল। ওই সময় অপর দিক থেকে সিলেন্ডার বোঝাই একটি তিন চাকার অটো যাচ্ছিল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। এমন সময় হঠাৎ করে বাইক এবং অটোর মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাইক চালক ইমাম হোসেন রাস্তায় ছিটকে পড়ে যায়। সাথে সাথে দমকলবাহিনীকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলে কর্মীরা। আহত ইমাম হোসেনকে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে গোমতী জেলা হাসপাতালে ইমাম হোসেন চিকিৎসাধীনে রয়েছেন।

Releated Posts

টিটিএএডিসি ভিলেজ কমিটি নির্বাচন: পশ্চিম জেলায় ২৬ সেপ্টেম্বর বিকেল থেকে নিষেধাজ্ঞা

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আসন্ন টিটিএএডিসি ভিলেজ কমিটি সাধারণ নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলাজুড়ে নিষেধাজ্ঞামূলক বিধিনিষেধ জারি করল…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

সরকারি হাসপাতালগুলিকে কর্পোরেট স্টাইলে গড়ে তোলার পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সাধারণ মানুষের চাহিদা ও প্রত্যাশার কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালকে কর্পোরেট স্টাইলে আধুনিক…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

কলেজটিলা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার, রেলপথে বহিরাজ্যে পাচারের সন্দেহ

আগরতলা, ২১ সেপ্টেম্বর: টহলদারির সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top