News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনস্বার্থ সংশ্লিষ্ট দাবীর ভিত্তিতে খোয়াইয়ে তিন সংগঠনের মিছিল সভা
Image

জনস্বার্থ সংশ্লিষ্ট দাবীর ভিত্তিতে খোয়াইয়ে তিন সংগঠনের মিছিল সভা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ডিসেম্বরঃ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবীর ভিত্তিতে সোমবার খোয়াইয়ে সম্মিলিতভাবে মিছিল সভা করলো সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন ও সি আই টি ইউ।

এদিন বেলা বারোটা বাজার সাথে সাথে মূল ব্যানারকে সামনে রেখে দাবী সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে শ্লোগান সোচ্চার গর্জমান মিছিল বের হয় জেলা শহরের কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে। মিছিলের পুরোভাগে ছিলেন জিএমপি র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রঞ্জিত দেববর্মা, সি আই টি ইউ– র রাজ্যনেতা নির্মল বিশ্বাস, কৃষক সভার জেলা সভাপতি আলয় রায়, মহকুমা সম্পাদক মনোজ দাস, ডি ওয়াই এফ আই- র রাজ্য সভাপতি পলাশ ভৌমিক ও ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য পরিষদের সদস্য বিষ্ণুজিত দস্তিদার, জি এম পি নেতা সুবোধ দেববর্মা ও নন্দলাল দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।মিছিল বনকর, নতুন টাউন হল কমপ্লেক্স, রঞ্জন রায় সেতু ও নিবেদিতা পার্ক হয়ে হাসপাতাল রোড অতিক্রম করে জননেতা নৃপেন চক্রবর্তী অ্যাভেনিউ ঘুরে আবার একই রাস্তা ধরে কবিগুরু পার্কে রবীন্দ্র মূর্তির পাদদেশে এসে শেষ হয়।

ক্ষেতমজুর ইউনিয়নের মহকুমা সভাপতি নির্মল বিশ্বাসের সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত সময়ের সভা হয়।বক্তব্য রাখেন ক্ষেতমজুর ইউনিয়নের বিভাগীয় সম্পাদক নন্দলাল গোপ। দাবী সমূহের মধ্যে ছিল রেগায় কাজের শ্রমদিবস ও মজুরি বৃদ্বি করা, চারটি শ্রমকোড বাতিল করা, সরকারী দপ্তরে চুক্তি নিয়োগ বন্ধ করা, রাস্তাঘাটের দ্রুত সংস্কার করা, প্রান্তিক কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদান করা, পানীয় জলের পরিষেবা নিশ্চিত করা ও নেশার রমরমা বন্ধ করা ইত্যাদি।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top