News Flash

  • Home
  • দেশ
  • শীতে কাঁপছে দিল্লি, উত্তর-পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহের সতর্কতা
Image

শীতে কাঁপছে দিল্লি, উত্তর-পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহের সতর্কতা

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.) : কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি, শীতে একেবারে জবুথবু অবস্থা উত্তর-পশ্চিম ভারতেও। শুক্রবারও হাড়কাঁপানো ঠান্ডায় ঘুম ভেঙেছে দিল্লিবাসীর। সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশাও ছিল। দিল্লিতে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.০ ডিগ্রি সেলসিয়াস।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে আগামী কিছু দিন শৈত্যপ্রবাহের পরিস্থিতি বিরাজ করবে। কোনও কোনও রাজ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশাও থাকতে পারে।

আইএমডি জানিয়েছে, হিমাচল প্রদেশ, পূর্ব রাজস্থান ও পঞ্জাবে আগামী ২ থেকে ৩ দিন শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহের পরিস্থিতি বিরাজ করবে। জম্মু ও কাশ্মীর, লাদাখ, হরিয়ানা এবং পশ্চিম রাজস্থানেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি দেখা দিতে পারে। এছাড়াও পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে সকালে ও রাতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।

কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর প্রদেশও। মথুরা, বারাণসী, অযোধ্যা সর্বত্রই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। বারাণসীতে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.০ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

ইভিএম খারাপ হলে ভোট বন্ধের ডাক, সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৪ এপ্রিল(আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএম বিকল হলে ভোট প্রক্রিয়া বন্ধ রাখার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা…

ByByNews Desk Apr 4, 2026

পশ্চিমবঙ্গে ভোটার সুবিধা বাড়াতে ৪,৬৬০টি অতিরিক্ত বুথ অনুমোদন ইসির

নয়াদিল্লি, ৪ এপ্রিল( আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের সুবিধা বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (ইসি)। কমিশন রাজ্যে…

ByByNews Desk Apr 4, 2026

এলপিজি নিয়ে ভুয়ো তথ্য রুখতে রাজ্যগুলিকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের প্রাপ্যতা নিয়ে ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য ও গুজব রুখতে…

ByBySandeep Biswas Apr 3, 2026

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top