News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পেঁয়াজ, আলু, লঙ্কার আড়ালে বার্মিজ সিগারেট পাচার
Image

পেঁয়াজ, আলু, লঙ্কার আড়ালে বার্মিজ সিগারেট পাচার

আমবাসা, ১৮ ডিসেম্বর : ধর্মনগর থেকে গন্ডাছড়া যাওয়ার পথে আমবাসায় আটক করা হয় এক মাল বোঝাই গাড়ি। ওই গাড়ি থেকে উদ্ধার হয়েছে ২৭০ প্যাকেট। প্যাকেটগুলোতে ২৭ লক্ষ সিগারেট পাওয়া গেছে।

ঘটনার বিবরণে জানা গেছে, আজ ধলাই জেলার আমবাসা নাকা পয়েন্টে আমবাসা থানা পুলিশ সহ বিএসএফ মিলে এক পেঁয়াজ, আলু, লঙ্কা বোঝাই গাড়ি আটক করেছে। ওই গাড়িতে পণ্য জিনিসগুলির আড়ালে বিদেশ থেকে অবৈধভাবে আমদানি করা বার্মিজ সিগারেট নিয়ে যাওয়া হচ্ছিল।

গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন আজ পুলিশ আধিকারিক। তিনি বলেন, গাড়ির চালককে আটক করে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

তিনি আরো জানান, এই বার্মিজ সিগারেট ত্রিপুরা হয়ে বাংলাদেশের দিকে পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top