News Flash

  • Home
  • দেশ
  • আম্বেদকরজি এবং তাঁর আদর্শের বিরুদ্ধে বিজেপি : রাহুল গান্ধী
Image

আম্বেদকরজি এবং তাঁর আদর্শের বিরুদ্ধে বিজেপি : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): বি আর আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের সমালোচনায় সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কটাক্ষের সুরে রাহুল গান্ধী বলেছেন, আম্বেদকরজি এবং তাঁর আদর্শের বিরুদ্ধে বিজেপি। বুধবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী বলেছেন, “এই মন্তব্য সংবিধানের বিরুদ্ধে। তাঁরা শুরু থেকেই বলে আসছিল যে তাঁরা সংবিধান পরিবর্তন করবে। তাঁরা আম্বেদকর জি এবং তাঁর আদর্শের বিরুদ্ধে। তাঁদের একমাত্র কাজ হল সংবিধান এবং আম্বেদকর জির কাজ শেষ করা। পুরো দেশ এটা জানে।”

উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান-নিয়ে আলোচনায় কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ বলেন, ‘‘এখন এক ফ্যাশন হয়েছে— আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এত বার যদি ভগবানের নাম নিত তবে সাত জন্ম স্বর্গবাস হত।’’ শাহের এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নামল কংগ্রেস।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top