News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘এক দেশ, এক নির্বাচন’ বিল জেপিসি-তে পাঠানোর পক্ষে সওয়াল শাহের
Image

‘এক দেশ, এক নির্বাচন’ বিল জেপিসি-তে পাঠানোর পক্ষে সওয়াল শাহের

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): জয়েন্ট পার্লামেন্টারি কমিটি (জেপিসি) বা যৌথ সংসদীয় কমিটিতে যাচ্ছে ‘এক দেশ, এক নির্বাচন’ বিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আইনমন্ত্রী যদি রাজি থাকেন তাহলে বিলটি জেপিসিতে পাঠানো হোক। মন্ত্রিসভায় আলোচনা চলাকালীন বিলটি জেপিসি-তে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিত শাহ বলেন, ছাড়পত্রের জন্য ‘এক দেশ, এক নির্বাচন’ বিল মন্ত্রিসভায় পেশ করা হয়েছিল। তখনই বিস্তারিত আলোচনার জন্য প্রধানমন্ত্রী মোদী বিলটি জেপিসি-তে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার লোকসভায় পেশ হয় এক দেশ, এক নির্বাচন বিল। এদিন বিলের পক্ষে ভোট পড়ে ২৬৯টি, বিপক্ষে ১৯৮টি। নির্ধারিত সময় মেনে মঙ্গলবার সংসদে এক দেশ, এক নির্বাচন বিল লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। মেঘওয়াল জানান, সরকার বিলটি আরও বিস্তারিত আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠাবে।

প্রসঙ্গত, বিরোধীদের প্রবল বিরোধিতা সত্ত্বেও লোকসভায় পেশ হয়ে যায় বিলটি। এক দেশ, এক নির্বাচনের পক্ষে কেন্দ্রের তরফে যুক্তি দেওয়া হচ্ছে যে, এর ফলে নির্বাচন করার বিপুল খরচে রাশ টানা যাবে। বারবার ভোটের জন্য সরকারি কাজকর্ম, উন্নয়ন প্রকল্পে থমকে যায়। একসঙ্গে নির্বাচন হলে তার অনেকটাই সমাধান হবে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top