News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ১৮ ডিসেম্বর রাজ ভবন অভিযানের ডাক দিল কংগ্রেস
Image

আগামী ১৮ ডিসেম্বর রাজ ভবন অভিযানের ডাক দিল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর:
আগামী ১৮ ডিসেম্বর রাজভবন অভিযান করবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস ভবনে রবিবার সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে এবং দেশের পরিস্থিতি নিয়ে আগামী ১৮ ডিসেম্বর দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও রাজভবন অভিযান ও প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করবে প্রদেশ কংগ্রেস।

এদিন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন,
দেশবাসীর স্বার্থ জলাঞ্জলি দিয়ে কর্পোরেট গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। সরকার শুধুমাত্র আদানিকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছে। সংসদে এই বিষয়ে প্রশ্ন তুললে সংসদ স্তব্ধ করে দেওয়া হচ্ছে। এধরনের ঘটনাকে ধামাচাপা দিতে চাইছেন পার্লামেন্টের উচ্চকক্ষ – এর চেয়ারম্যান। ত্রিপুরাতে একই ভাবে বিজেপি সরকার বিভেদ সাম্প্রদায়িকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এরই প্রতিবাদে ১৮ ডিসেম্বর আন্দোলন সংঘঠিত করা হবে বলে জানান তিনি।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ ও প্রদেশ কংগ্রেসের সদস্য পার্থ আচার্য প্রমুখ।

Releated Posts

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top