News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দিলেন শ্রেয়া ঘোষাল
Image

ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দিলেন শ্রেয়া ঘোষাল

আগরতলা, ১৫ ডিসেম্বর : রবিবার সকালবেলায় মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দিলেন দেশের প্রখ্যাত সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল। মাতাবাড়িতে তাঁকে স্বাগত জানান স্থানীয় বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। মাতাবাড়িতে শিল্পীকে দেখতে আসেন অনেকেই।

প্রসঙ্গত, রাজ্য সরকারের আমন্ত্রণে রাজ্যবাসীদের বিনোদনের উদ্দেশ্যে শনিবার ত্রিপুরা সফরে আসেন প্রখ্যাত সংগীত শিল্পী। রবিবার গায়িকা উদয়পুরে মাতাবাড়িতে পরিদর্শনে যান। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় সহ ত্রিপুরা পর্যটন দপ্তরের ডেপুটি ডিরেক্টর শ্রেয়াকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন।

এদিন শিল্পীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। শিল্পীর সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরা মাতাবাড়িতে শিল্পীকে দেখতে আসা লোকজনকে ভিডিও কিংবা ছবি তুলতে দেয়নি, যা ভক্তদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে। শিল্পীকে দূর থেকে কেউই ক্যামেরাবন্দি করলেই মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে তাঁর সঙ্গে থাকা সিকিউরিটি গার্ড। তাতে উপস্থিত জনগণের মধ্যে ক্ষোভ পরিলক্ষিত হয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top