News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে জেলা ভিত্তিক অঙ্কনমেধা কৃতি সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
Image

ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে জেলা ভিত্তিক অঙ্কনমেধা কৃতি সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কৈলাসহর, ১৫ ডিসেম্বর : ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে রবিবার ঊনকোটি জেলায় অঙ্কনমেধা কৃতিদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়। এই বিশেষ অনুষ্ঠানে ত্রিপুরা আর্ট সোসাইটির পক্ষ থেকে ৮৫ জন অঙ্কন শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধিত করা হয়।

এদিন ত্রিপুরা আর্ট সোসাইটির জেলা ভিত্তিক বাৎসরিক অঙ্কনমেধা কৃতি সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা আর্ট সোসাইটির রাজ্য সভাপতি কপিল কান্তি দাস, কৈলাসহর শাখার সভাপতি নির্মল সিনহা, পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা পাল দাস প্রমূখ। এই বিশেষ অনুষ্ঠানে ত্রিপুরা আর্ট সোসাইটির পক্ষ থেকে ৮৫ জন অঙ্কন শিক্ষক- শিক্ষিকাকে সংবর্ধিত করা হয়। একই সঙ্গে সাংবাদিক ও ঊনকোটি জেলার বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মান জানানো হয়েছে।

সোসাইটির রাজ্য সভাপতি কপিল কান্তি দাস তাঁর বক্তব্যে ত্রিপুরা আর্ট সোসাইটির বৃহৎ কার্যক্রমের কথা উল্লেখ করেন। তিনি জানান, শুধু রাজ্যেই নয়, নর্থ ইস্ট অঞ্চলে শিশুদের অঙ্কন শিক্ষা ও ভারতীয় সংস্কৃতি সম্পর্কে জানাতে সংগঠনটি নিরলস কাজ করে চলেছে।

Releated Posts

বিজেপির সাংগঠনিক রদবদল, খোয়াই ও সিপাহীজলা (দক্ষিণ) জেলা সভাপতির নাম ঘোষণা

আগরতলা, ১৮ জুন : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের রাজ্য সভাপতি…

ByByReshmi Debnath Jun 19, 2026

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top