News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলসীরমুখ এলাকায় বাইক ও মালবাহী ট্রাকের সংঘর্ষে নিহত এক ও আহত দুই
Image

কলসীরমুখ এলাকায় বাইক ও মালবাহী ট্রাকের সংঘর্ষে নিহত এক ও আহত দুই

শান্তির বাজার, ১৫ ডিসেম্বর : আজ শান্তির বাজার মহকুমার অন্তর্গত কলসীরমুখ এলাকায় জাতীয়সড়কে একটি বাইক ও মালবাহী ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে বাইক আরোহীরা ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে প্রাণ হারায় একজন। দুর্ঘটনায় আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

ঘটনার বিবরনে জানা গেছে, রবিবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত কলসীরমুখ এলাকায় সাব্রুম আগরতলা জাতীয়সড়কে টিআর০৮এফ৭৯৬৮ নাম্বারের বাইক ও টিআর০১সি১৬১৯ নাম্বারের মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে বাইকে থাকা তিনজন জাতীয় সড়কে ছিটকে গিয়ে পড়ায় ঘটনাস্থলে একজন প্রান হারায় ও দুইজন গুরতর আহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে নিহত ও আহতদের উদ্ধার করে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। দুর্ঘটনায় আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাইক আরোহীরা কলসীরমুখ এলাকা থেকে বাইখোড়ার উদ্দেশ্যে যাচ্ছিলো ও মালবাহী ট্রাক বাইখোড়া থেকে জোলাইবাড়ীর দিকে যাচ্ছিলো। মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কে উল্টে যায়। দুর্ঘটনার পর মালবাহী ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা দুর্ঘটনা সম্পর্কে বাইখোড়া থানার পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে জানতে তদন্ত শুরু করেছেন।

Releated Posts

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top