News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত পবিত্র স্থান ও তীর্থস্থানের দেশ : প্রধানমন্ত্রী
Image

ভারত পবিত্র স্থান ও তীর্থস্থানের দেশ : প্রধানমন্ত্রী

প্রয়াগরাজ, ১৩ ডিসেম্বর (হি.স.): ভারত পবিত্র স্থান ও তীর্থস্থানের দেশ। গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী এবং নর্মদার মতো অসংখ্য পবিত্র নদীর দেশ ভারত। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার প্রয়াগরাজে মহাকুম্ভ ২০২৫-এর জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “এই নদীগুলির প্রবাহের পবিত্রতা, এই অসংখ্য তীর্থস্থানের গুরুত্ব ও মাহাত্ম্য, তাদের সঙ্গম, তাদের সংমিশ্রণ, তাদের প্রভাব, তাদের মহিমা, এটাই প্রয়াগ। প্রয়াগ হল যেখানে প্রতিটি পদক্ষেপে পবিত্র স্থান রয়েছে, যেখানে প্রতিটি পদক্ষেপে পুণ্যময় স্থান রয়েছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “প্রয়াগরাজের সঙ্গমের এই পবিত্র ভূমিকে আমি প্রণাম জানাই। আমি মহাকুম্ভে যোগদানকারী সমস্ত সাধু ও ঋষিদেরও প্রণাম জানাই। মহাকুম্ভ সফল করতে যাঁরা দিনরাত পরিশ্রম করছেন, আমি তাঁদেরও প্রণাম জানাই।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “বিশ্বের এত বড় অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তকে স্বাগত জানানোর প্রস্তুতি, টানা ৪৫ দিন মহাযজ্ঞ, নতুন শহর প্রতিষ্ঠার মহা অভিযান, প্রয়াগরাজের এই ভূমিতে তৈরি হচ্ছে নতুন ইতিহাস। এটি ঐক্যের এত বড় মহাযজ্ঞ হবে যা সারা বিশ্বে আলোচিত হবে। এই অনুষ্ঠানের মহান ও ঐশ্বরিক সাফল্যের জন্য আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করছি।”

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top