News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংবিধানের প্রতি বিজেপির অঙ্গীকার সম্পূর্ণ পরিষ্কার, কংগ্রেসকে বিঁধে মন্তব্য রাজনাথের
Image

সংবিধানের প্রতি বিজেপির অঙ্গীকার সম্পূর্ণ পরিষ্কার, কংগ্রেসকে বিঁধে মন্তব্য রাজনাথের

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): সংবিধানের প্রতি বিজেপির অঙ্গীকার সম্পূর্ণ পরিষ্কার। শুক্রবার লোকসভার এমনটাই বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার ৭৫-তম বার্ষিকীতে শুক্রবার লোকসভায় আলোচনায় অংশ নিয়ে রাজনাথ সিং বলেছেন, “অনেক বিরোধী নেতা সংবিধানের কপি পকেটে নিয়ে ঘুরে বেড়ান। আসলে তাঁরা ছোটবেলা থেকেই এটি শিখেছে। তাঁরা দেখেছে তাঁদের পরিবারে প্রজন্ম ধরে সংবিধান নিজেদের পকেটে রাখা হয়েছে। কিন্তু, সংবিধানের প্রতি আমাদের অঙ্গীকার সম্পূর্ণরূপে স্পষ্ট।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, “ভারতীয় সংবিধান, সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও, নিজস্ব মৌলিক চেতনা না হারিয়ে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমরা সবাই সংবিধানের রক্ষক ও ব্যাখ্যাকার হিসেবে সুপ্রিম কোর্টের ভূমিকা মেনে নিই। আজ সংবিধান রক্ষার কথা হচ্ছে। এটা আমাদের সকলের কর্তব্য। কিন্তু আমাদের এটাও বুঝতে হবে কারা সংবিধানকে সম্মান করেছে আর কারা অসম্মান করেছে।”

Releated Posts

ধার সড়ক দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬, গণদাহ সম্পন্ন

ভোপাল/ধার, ৩০ এপ্রিল (আইএএনএস): মধ্যপ্রদেশের ধার জেলা-র মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। আহত আরও চার…

ByByNews Desk Apr 30, 2026

হাসপাতালের দেওয়াল ধস: ঘটনাস্থল পরিদর্শনে লোকায়ুক্ত, স্বতঃপ্রণোদিত তদন্তের নির্দেশ

বেঙ্গালুরু, ৩০ এপ্রিল (আইএএনএস): কর্নাটকের কর্নাটক লোকায়ুক্ত বিচারপতি বি.এস. পাটিল বৃহস্পতিবার বোয়ারিং হাসপাতালের প্রাচীর ধসের ঘটনাস্থল পরিদর্শন করে…

ByByNews Desk Apr 30, 2026

লেহ-এ পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বুদ্ধের পবিত্র অবশেষের আন্তর্জাতিক প্রদর্শনীতে যোগ দেবেন অমিত শাহ

শ্রীনগর, ৩০ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার লেহ-এ পৌঁছেছেন। তিনি ভগবান বুদ্ধের পবিত্র অবশেষের প্রথম আন্তর্জাতিক…

ByByNews Desk Apr 30, 2026

তৃণমূল ফিরলে ৬ মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা: ফিরহাদ হাকিম

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় এলে আগামী ৬ মে নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top