News Flash

  • Home
  • প্রধান খবর
  • সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে ভারত ঐক্যবদ্ধ : রাষ্ট্রপতি
Image

সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে ভারত ঐক্যবদ্ধ : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): সংসদ ভবনে ২০০১ সালের সন্ত্রাসী হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একইসঙ্গে জোর দিয়ে রাষ্ট্রপতি মুর্মু জানিয়েছেন, সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে ভারত ঐক্যবদ্ধ। ২০০১ সালের ১৩ ডিসেম্বর জঙ্গি হামলা হয়েছিল সংসদে। পাঁচ সশস্ত্র জঙ্গি ঢুকে পড়েছিল সংসদ ভবনের ভিতরে। তাদের গুলিতে মৃত্যু হয়েছিল এক সাধারণ নাগরিক-সহ মোট ৭ জনের। পরে অবশ্য মারা যায় ওই পাঁচ জঙ্গিও।

শুক্রবার সেই সন্ত্রাসী হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন রাষ্ট্রপতি মুর্মু। তিনি এক্স মাধ্যমে জানিয়েছেন, “২০০১ সালের এই দিনে আমাদের সংসদকে রক্ষা করার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, সেই সাহসীদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই। তাঁদের সাহস এবং নিঃস্বার্থ সেবা আমাদের অনুপ্রাণিত করে। দেশ তাঁদের এবং তাঁদের পরিবারের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। এই দিনে, আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের অটল সংকল্প পুনর্ব্যক্ত করছি। সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে আমাদের দেশ ঐক্যবদ্ধ।”

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top