News Flash

Image

কুকি-জো সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত কংগ্রেস, অভিযোগ মণিপুর বিজেপির

‘চলমান সহিংসতার মূল সংগঠক মায়ানমার-ভিত্তিক কুকি ন্যাশনাল অর্গানাইজেশনের সভাপতি হাওকিপ’

ইমফল, ১২ ডিসেম্বর (হি.স.) : কুকি-জো সংগঠগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত কংগ্রেস। তাই কুকিদের সুরে সুর মিলিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলেছে কংগ্রেস, অভিযোগ করেছেন মণিপুর প্রদেশ বিজেপি নেতৃত্ব।

আজ বৃহস্পতিবার ‘হিন্দুস্থান সমাচার’-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকার দিচ্ছিলেন প্ৰদেশ বিজেপির সাধারণ সম্পাদক কে শরৎকুমার সিং। তাঁর অভিযোগ, ‘সম্প্ৰতি ওয়াৰ্লড কুকি-জো ইন্টেলেকচুয়াল কাউন্সিল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলের নেতা রাহুল গান্ধীকে একটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির জন্য কুকিদের রাজনৈতিক সমাধান বিল উত্থাপন করার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিল। এই চিঠিই প্ৰমাণ করে কংগ্রেস এবং কুকি-জো সংগঠনগুলির মধ্যে ঘনিষ্ঠ সংযোগ রয়েছে।’

শরৎকুমার বলেন, ‘কুকি সংগঠনগুলি যে দাবি তুলেছে, সেই একই দাবি করছে কংগ্রেসও। কুকি গ্রুপের মতো কংগ্রেসও দাবি করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিঙের পদত্যাগ এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসন।’

তাঁর অভিযোগ, ‘গত (২০২৪ সাল) লোকসভা নির্বাচনের সময় কুকি ইনপি মণিপুর কুকিদের উদ্দেশ্য ফতোয়া জারি করে বলেছিল, কংগ্রেস প্রার্থীদের ভোট দিতে। কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে, তারা বিজয়ী হলে সেপারেট পলিটিক্যাল অ্যাডমিনিসট্রেশন (পৃথক রাজনৈতিক প্রশাসন) গঠন করবে। তাই কংগ্রেসকে সমর্থনের নির্দেশ দিয়েছিল কুকি ইনপি মণিপুর।’

প্রদেশ বিজেপি নেতার দাবি, ‘যারা সাসপেনশন অব অপারেশনস (এসওও) চুক্তি পালন করছে, সেই কুকি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি নির্বাচনী প্রক্রিয়ায় হেরফের করতে কংগ্রেসকে সহযোগিতা করেছিল।’

প্ৰদেশ বিজেপি নেতা শরৎকুমার সিঙের আরও অভিযোগ, ‘২০২৩ সালের ৩ মে থেকে চলমান সহিংসতার মূল হোতা বা সংগঠক মায়ানমার-ভিত্তিক কুকি ন্যাশনাল অর্গানাইজেশনের সভাপতি পিএস হাওকিপ।’ তিনি আরও বলেন, কুকি ন্যাশনাল আর্মির সক্রিয় ক্যাডারদের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র প্রদর্শনের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই সব ভিডিও প্রমাণ করে, রাজ্যে চলমান সহিংসতার সঙ্গে বিদেশি শক্তি জড়িত।’

Releated Posts

অসমে রেললাইনে ধস, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যাহত ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের রেল যোগাযোগ

গুয়াহাটি, ৬ আগস্ট (আইএএনএস): অসমের ডিমা হাসাও জেলার নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে প্রবল বর্ষণে রেললাইনের নীচের মাটি ধসে…

ByByNews Desk Aug 6, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে অরুণাচলের বন্যাদুর্গতদের পাশে কেন্দ্র, সবরকম সহায়তার আশ্বাস নাড্ডার

ইটানগর, ৬ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশের বন্যা ও মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কেন্দ্র সরকার দৃঢ়ভাবে রয়েছে এবং…

ByByNews Desk Aug 6, 2026

এফসিআরএ সংশোধনী পুনর্বিবেচনার আর্জি মেঘালয়ের ইউডিপির, শিক্ষা-স্বাস্থ্য প্রতিষ্ঠানের উপর প্রভাবের আশঙ্কা

শিলং, ৫ আগস্ট (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) সংশোধনী আইন, ২০২৬ এবং সংশ্লিষ্ট বিধিতে থাকা একাধিক ধারার পুনর্বিবেচনার…

ByByNews Desk Aug 5, 2026

অসমের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জে.পি. নাড্ডা, পুনর্বাসনে সবরকম সহায়তার আশ্বাস কেন্দ্রের

গুয়াহাটি, ৫ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত এলাকায় ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠনের কাজে কেন্দ্রের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলেন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 5, 2026

অসম-মিজোরামে আসাম রাইফেলসের জোড়া সাফল্য, ২৬ কোটিরও বেশি মাদক ও সংরক্ষিত ঔষধি গাছ উদ্ধার

আইজল/গুয়াহাটি, ৫ আগস্ট (আইএএনএস): আসাম রাইফেলস পৃথক দুটি যৌথ অভিযানে অসম ও মিজোরামে ২৬ কোটিরও বেশি টাকার মাদক…

ByByNews Desk Aug 5, 2026

‘ওরা জেন জি বা জেন আলফা নয়, আমার কাছে ওরা ‘জেন হোপ’: বন্যা দুর্গত শিশুদের সঙ্গে দেখা করে বললেন হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৫ আগস্ট (আইএএনএস): অসমে বন্যা-কবলিত পরিবারগুলির সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার বলেন, নতুন…

ByByNews Desk Aug 5, 2026

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top