News Flash

  • Home
  • দিনের খবর
  • মহিলাদের মাসে ২,১০০ টাকা করে আর্থিক সাহায্য, বড় ঘোষণা কেজরিওয়ালের
Image

মহিলাদের মাসে ২,১০০ টাকা করে আর্থিক সাহায্য, বড় ঘোষণা কেজরিওয়ালের

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.): দিল্লিতে মহিলাদের প্রতি মাসে ২,১০০ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার কেজরিওয়াল ঘোষণা করেছেন, দিল্লি সরকারের ‘মহিলা সম্মান যোজনা’ শুরু হচ্ছে। এখন থেকে দিল্লির সব মা-বোনেরা মাসে ২,১০০ টাকা পাবেন। শুক্রবার থেকেই শুরু হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সেই বিষয়ে সিলমোহর দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা।

কেজরিওয়াল এদিন বলেছেন, “আমি দিল্লিবাসীর জন্য দু’টি বড় ঘোষণা করতে এসেছি। দু’টি ঘোষণাই মহিলাদের জন্য। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি প্রত্যেক মহিলাকে ১০০০ টাকা দেব। আজ সকালে অতিশীর পৌরহিত্যে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাস হয়। এখন এই প্রকল্পটি দিল্লিতে কার্যকর করা হয়েছে। ১০-১৫ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করা হবে, তাই এখনই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা সম্ভব নয়। কিছু মহিলা বলেছেন, মুদ্রাস্ফীতির কারণে ১০০০ টাকা যথেষ্ট হবে না। তাই আগামীকাল থেকে প্রতি মাসে ২,১০০ টাকার জন্য রেজিস্ট্রেশন শুরু হবে।”

আগামী বছরেই দিল্লির বিধানসভা নির্বাচন। তার আগে মহিলাদের আর্থিক সাহায্যের এই প্রকল্প ঘোষণা করে বড় চমক দিয়েছেন কেজরিওয়াল, এমনটাই মত রাজনৈতিক মহলের। প্রসঙ্গত, ভোট ঘোষণার আগেই প্রচারে নামতে দেখা গিয়েছে আম আদমি পার্টিকে। ইতিমধ্যেই একাধিক আসনে প্রার্থীর নামও ঘোষণা করেছে কেজরিওয়ালের দল। কয়েকদিন আগেই দিল্লির অটোচালকদের জন্য পাঁচটি প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার বৃহস্পতিবার দিল্লির মহিলাদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করে বিশেষ প্রতিশ্রুতিও দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Releated Posts

রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বিজেপি, বিকানেরে কংগ্রেসের জয়

জয়পুর, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বেশি সংখ্যক কাউন্সিলর জিতেও মেয়র পদে হেরে গেল…

ByByNews Desk Sep 21, 2026

তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে মমতা শিবিরের অধিকার বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘মূল কিন্তু সংখ্যালঘু’ গোষ্ঠী হিসেবে চিহ্নিত প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও…

ByByNews Desk Sep 21, 2026

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026

রেজিনগর উপনির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রচার থেকে বিরত থাকার ঘোষণা কবীরের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বেছে বেছে হয়রানি ও…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top