News Flash

  • Home
  • প্রযুক্তি
  • বিভ্রাট ফেসবুক ও হোয়াটসঅ্যাপে, সমস্যা মিটিয়ে ফেলল মেটা
Image

বিভ্রাট ফেসবুক ও হোয়াটসঅ্যাপে, সমস্যা মিটিয়ে ফেলল মেটা

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.): আচমকাই বুধবার রাতে সমগ্র বিশ্বে হঠাৎ করেই পরিষেবা থমকে যায় ফেসবুক, হোয়াটসঅ্যাপে। থমকে যায় ইনস্টাগ্রামও। যার জেরে ব্যাপক সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। বুধবার গভীর রাতে এই তিনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভ্রাট দেখা দেয়। অনেক রাত পর্যন্ত পরিষেবা ঠিক হয়নি। পরে অবশ্য সমস্যা মিটিয়ে ফেলে মেটা।

কিন্তু কী কারণে এই সমস্যা দেখা দিয়েছিল, তা নিয়ে মেটার তরফে কিছুই জানানো হয়নি। বুধবার রাত সাড়ে এগারোটা থেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, মেসেঞ্জার-এর গ্রাহকরা সমস্যার সম্মুখীন হন। মেটার তরফে জানানো হয়, ‘আমরা জানতে পেরেছি, প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু ব্যবহারকারীরা আমাদের অ্যাপ ব্যবহার করতে পারছেন না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ করছি এবং অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী।’

Releated Posts

মোদির তিন দেশের সফরে কৌশলগত সম্পর্কের নতুন দিগন্ত, ইউরেনিয়াম সরবরাহে সম্মতি অস্ট্রেলিয়ার

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরকে ভারতের দীর্ঘমেয়াদি কৌশলগত, প্রতিরক্ষা ও…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

মার্কিন-ইরান আলোচনায় সরবরাহ উদ্বেগ কমায় ৩ শতাংশ পর্যন্ত কমল অপরিশোধিত তেলের দাম

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩…

ByByNews Desk Jun 22, 2026

এআই থেকে ডেটা সেন্টার: ১২ বছরে বৈশ্বিক ডিজিটাল শক্তি হিসেবে উত্থান ভারতের

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): গত ১২ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম প্রযুক্তি, ডেটা সেন্টার এবং ডিজিটাল পাবলিক…

ByByNews Desk Jun 22, 2026

অপরিশোধিত তেলের দাম কমায় ঊর্ধ্বমুখী সোনা-রুপো, বাজারে ইতিবাচক প্রবণতা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমা এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অগ্রগতির ইঙ্গিতের জেরে…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top