News Flash

Image

বোমাতঙ্কে দিল্লির নানা স্কুলে ছুটি ঘোষণা

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): সপ্তাহের প্রথমে বোমাতঙ্ক দিল্লিতে। রবিবার ছুটির পরে সোমবার স্কুল খুলতেই রাজধানীর কিছু স্কুলে বোমা রাখা আছে বলে খবর ছড়ায়। সঙ্গে সঙ্গে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ এবং দমকলকর্মীরা এসে তল্লাশি করে স্কুল চত্বরে। পরে জানা যায়, ভুয়া মেলের জেরে ৪৪টি স্কুলে হয়েছিল এই বোমাতঙ্ক।

দিল্লিতে সাম্প্রতিক অতীতে আরও একাধিকবার স্কুলে বোমাতঙ্ক দেখা গিয়েছে। তা সত্বেও সোমবার ইমেল পেয়ে স্কুলগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাতসকালে স্কুলে পৌঁছে গিয়েছিল বহু পড়ুয়া। অভিভাবকদের হাত ধরে স্কুলে ঢুকছিল অনেকেই। সকালের প্রার্থনার প্রস্তুতি নিচ্ছিলেন শিক্ষকরা। ঠিক সেই সময়েই একাধিক স্কুলে মেল আসে। ইংরেজিতে লেখা মেলে মর্মার্থ, “বোমা পুঁতে রেখেছি স্কুলের ভিতর। ছোট্ট ছোট্ট বোমা, খুব ভাল করে লুকোনো রয়েছে। বিল্ডিংয়ের বেশি ক্ষতি হবে না, কিন্তু বোমা যদি ফাটে বহু মানুষ আহত হবে। যদি ৩০ হাজার ডলার না পাই, আমি সব বোমা ফাটিয়ে দেব!”

বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন স্কুলের পড়ুয়াদের। দমকল কর্মীরা ডগ স্কোয়াড এবং বোমা নিষ্ক্রিয় করার বিশেষ দল নিয়ে পৌঁছে যান নানা স্কুলে। স্থানীয় পুলিশও সেখানে যায়। তবে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কে ইমেল পাঠিয়েছে, সেই ব্যক্তির খোঁজ করছে পুলিশ।

প্রসঙ্গত, চলতি বছরে একাধিকবার দিল্লি, নয়ডার বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। আগস্ট মাসে রাজধানীর হাসপাতাল, শপিং মল মিলিয়ে শতাধিক বোমা বিস্ফোরণের ভুয়া মেল আসে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top