News Flash

  • Home
  • Uncategorized
  • এনডিটিভি-তে নিষেধাজ্ঞা, ক্ষোভ প্রকাশ মমতার
Image

এনডিটিভি-তে নিষেধাজ্ঞা, ক্ষোভ প্রকাশ মমতার

mamataনয়াদিল্লি ও কলকাতা, ৪ নভেম্বর (হি.স.): এনডিটিভি-তে পাঠানকোট বিমানঘাটি হামলার সম্প্রচারের জন্য সুবিধা পেয়েছে জঙ্গিরা, এই অভিযোগে বৃহস্পতিবারই শাস্তি ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অন্তবর্তী কমিটি| বলা হয়েছিল, একদিনের জন্য বন্ধ রাখতে হবে এনটিভি সম্প্রচার| সংবাদমাধ্যমের ওপর এভাবে নিষেধাজ্ঞা ঘোষণা করায় ক্ষুব্ধ হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘সংবাদ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা, দেশে জরুরি অবস্থা জারি করার সামিল|’ মুখ্যমন্ত্রীর মতে, ‘এনডিটিভি-তে নিষেধাজ্ঞা জারি জঘন্য ব্যপার| এনটিভি-র পাঠানকোট হামলার কভারেজ নিয়ে কেন্দ্রের অসন্তোষ থাকতেই পারে, কিন্তু এভাবে নিষেধাজ্ঞা জারি করা উচিত নয়| অন্য কোনওভাবে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করা যায়|’
তবে, মুখ্যমন্ত্রীর এই ‘অসন্তোষ’কে মোটেও পাত্তা দিচ্ছেন না পশ্চিমবঙ্গের সিংহভাগ বিশেষজ্ঞরা| তাঁদের মতে, ক্ষমতায় আসার পর ২০১২ সালে মমতা বন্দ্যেপাধ্যায়ও বেশ কিছু সংবাদমাধ্যমের ওপর ফতোয়া জারি করেছিলেন| রাজ্যের সরকারি গ্রন্থাগারগুলিতে কোন কোন সংবাদপত্র রাখতে হবে, তার তালিকা সম্বলিত একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল| ২০১২ সালের মার্চ মাসে সরকারি এই বিজ্ঞপ্তিকে ঘিরে প্রশ্ন এবং সমালোচনার মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে| অথচ ২০১৬ সালে সেই মমতাই কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলছে?
ভারতের কোথাও এক দিনের জন্য দেখানো যাবে না এনডিটিভি ইন্ডিয়া নিউজ চ্যানেল| চ্যানেল ব্ল্যাকআউট শুরু হবে ৯ নভেম্বর ০০.০১ ঘন্টা থেকে এবং চলবে ১০ নভেম্বর ০০.০১ ঘন্টা পর‌্যন্ত| এনডিটিভি-র তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এমআইবি-র আদেশ আমাদের হাতে এসেছে| এই ঘটনা আমাদের কাছে শকিং| এমার্জেন্সির পর এমন ঘটনা এই প্রথম ঘটল|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top