নয়াদিল্লি ও কলকাতা, ৪ নভেম্বর (হি.স.): এনডিটিভি-তে পাঠানকোট বিমানঘাটি হামলার সম্প্রচারের জন্য সুবিধা পেয়েছে জঙ্গিরা, এই অভিযোগে বৃহস্পতিবারই শাস্তি ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অন্তবর্তী কমিটি| বলা হয়েছিল, একদিনের জন্য বন্ধ রাখতে হবে এনটিভি সম্প্রচার| সংবাদমাধ্যমের ওপর এভাবে নিষেধাজ্ঞা ঘোষণা করায় ক্ষুব্ধ হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘সংবাদ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা, দেশে জরুরি অবস্থা জারি করার সামিল|’ মুখ্যমন্ত্রীর মতে, ‘এনডিটিভি-তে নিষেধাজ্ঞা জারি জঘন্য ব্যপার| এনটিভি-র পাঠানকোট হামলার কভারেজ নিয়ে কেন্দ্রের অসন্তোষ থাকতেই পারে, কিন্তু এভাবে নিষেধাজ্ঞা জারি করা উচিত নয়| অন্য কোনওভাবে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করা যায়|’
তবে, মুখ্যমন্ত্রীর এই ‘অসন্তোষ’কে মোটেও পাত্তা দিচ্ছেন না পশ্চিমবঙ্গের সিংহভাগ বিশেষজ্ঞরা| তাঁদের মতে, ক্ষমতায় আসার পর ২০১২ সালে মমতা বন্দ্যেপাধ্যায়ও বেশ কিছু সংবাদমাধ্যমের ওপর ফতোয়া জারি করেছিলেন| রাজ্যের সরকারি গ্রন্থাগারগুলিতে কোন কোন সংবাদপত্র রাখতে হবে, তার তালিকা সম্বলিত একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল| ২০১২ সালের মার্চ মাসে সরকারি এই বিজ্ঞপ্তিকে ঘিরে প্রশ্ন এবং সমালোচনার মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে| অথচ ২০১৬ সালে সেই মমতাই কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলছে?
ভারতের কোথাও এক দিনের জন্য দেখানো যাবে না এনডিটিভি ইন্ডিয়া নিউজ চ্যানেল| চ্যানেল ব্ল্যাকআউট শুরু হবে ৯ নভেম্বর ০০.০১ ঘন্টা থেকে এবং চলবে ১০ নভেম্বর ০০.০১ ঘন্টা পর্যন্ত| এনডিটিভি-র তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এমআইবি-র আদেশ আমাদের হাতে এসেছে| এই ঘটনা আমাদের কাছে শকিং| এমার্জেন্সির পর এমন ঘটনা এই প্রথম ঘটল|’

এনডিটিভি-তে নিষেধাজ্ঞা, ক্ষোভ প্রকাশ মমতার
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















