News Flash

  • Home
  • দেশ
  • গুজরাটে দুটি গাড়ির সংঘর্ষে পাঁচ পড়ুয়া-সহ মৃত ৭ 
Image

গুজরাটে দুটি গাড়ির সংঘর্ষে পাঁচ পড়ুয়া-সহ মৃত ৭ 

আহমেদাবাদ, ৯ ডিসেম্বর (হি.স.): সোমবার সকালে দুটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ। গুজরাটের জুনাগড়-বেরাবল হাইওয়েতে ভান্দুরির কাছে এই দুর্ঘটনা ঘটে। তার জেরে মৃত্যু হল ৭ জনের। জানা গেছে, নিহতদের মধ্যে পাঁচজন পড়ুয়াও আছে। তারা পরীক্ষা দিতে যাচ্ছিল বলে জানা যাচ্ছে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, একটি গাড়ির সিলিন্ডার ফেটে যায়। সেই সিলিন্ডার ফেটে পাশের একটি ঝুপড়িতে আগুনও ধরে যায়।

পুলিশ আধিকারিক দীনেশ কোদিয়াটর বলেন, ভান্দুরি গ্রামের কাছে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষে সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির সিলিন্ডার থেকে পাশের ঝুপড়িতে আগুন লেগে যাওয়ায় ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Releated Posts

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top