নাগপুর, ৯ ডিসেম্বর (হি.স.): বোমা হুমকির জেরে আতঙ্ক ছড়ালো মহারাষ্ট্রের নাগপুরের একটি হোটেলে। যদিও ওই হোটেলে তল্লাশি চালিয়ে কিছুই পায়নি পুলিশ। সোমবার নাগপুরের গণেশপেঠ কলোনি এলাকার দ্বারকামাই হোটেলে ই-মেলের মাধ্যমে হুমকি ই-মেল আসে। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই হোটেলে পৌঁছয় বম্ব স্কোয়াড ও পুলিশের একটি দল। হোটেলে চিরুনি তল্লাশি চালানো হয়।
নাগপুর পুলিশের ডিসিপি রাহুল মাকনিকার বলেছেন, “নাগপুরের গণেশপেঠ কলোনি এলাকার হোটেল দ্বারকামাইতে একটি বোমা হুমকির মেল আসে। পুলিশ অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছয় এবং আমরা সমস্ত অতিথিদের অন্যত্র নিয়ে যাই। বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড দ্বারা পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালানো হয়েছে এবং সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।”



















