News Flash

  • Home
  • দেশ
  • নাগপুরের হোটেলে বোমা হুমকি, তল্লাশিতে কিছুই পেল না পুলিশ
Image

নাগপুরের হোটেলে বোমা হুমকি, তল্লাশিতে কিছুই পেল না পুলিশ

নাগপুর, ৯ ডিসেম্বর (হি.স.): বোমা হুমকির জেরে আতঙ্ক ছড়ালো মহারাষ্ট্রের নাগপুরের একটি হোটেলে। যদিও ওই হোটেলে তল্লাশি চালিয়ে কিছুই পায়নি পুলিশ। সোমবার নাগপুরের গণেশপেঠ কলোনি এলাকার দ্বারকামাই হোটেলে ই-মেলের মাধ্যমে হুমকি ই-মেল আসে। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই হোটেলে পৌঁছয় বম্ব স্কোয়াড ও পুলিশের একটি দল। হোটেলে চিরুনি তল্লাশি চালানো হয়।

নাগপুর পুলিশের ডিসিপি রাহুল মাকনিকার বলেছেন, “নাগপুরের গণেশপেঠ কলোনি এলাকার হোটেল দ্বারকামাইতে একটি বোমা হুমকির মেল ​​আসে। পুলিশ অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছয় এবং আমরা সমস্ত অতিথিদের অন্যত্র নিয়ে যাই। বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড দ্বারা পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালানো হয়েছে এবং সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।”

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top