News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মনু ল্যান্ড কাস্টমস স্টেশনও পুনরায় চালু হোক আন্তর্জাতিক বাণিজ্য, রাজ্য সরকারের দ্রুত হস্তক্ষেপ চাইল এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার এসোসিয়েশন
Image

মনু ল্যান্ড কাস্টমস স্টেশনও পুনরায় চালু হোক আন্তর্জাতিক বাণিজ্য, রাজ্য সরকারের দ্রুত হস্তক্ষেপ চাইল এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার এসোসিয়েশন

আগরতলা, ৭ ডিসেম্বর : বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু আক্রান্তের ঘটনায় ত্রিপুরায় প্রতিবাদের জেরে কৈলাসহরে মনু ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ রয়েছে। ত্রিপুরার আমদানি রপ্তানিকারকরা এখন কোনো উপায় না দেখে রাজ্য সরকারের সাহায্য চেয়েছেন। মুখ্যসচিবকে চিঠি লিখে তারা ওই সমস্যা কাটিয়ে উঠতে হস্তক্ষেপের আবেদন করেছেন তারা। এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার এসোসিয়েশনের দাবি, আখাউড়া স্থলবন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য যেভাবে চালু রয়েছে, কৈলাসহরেও সেই ব্যবস্থা হোক।

বাংলাদেশে ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের তরফে গত ২৭ নভেম্বর ব্যারিকেড ফেলে কৈলাসহরস্থিত মনু ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য স্তব্ধ করে দেওয়া হয়েছিল। ফলে, বাংলাদেশ থেকে পণ্য আমদানি ওইদিন থেকেই বন্ধ হয়ে রয়েছে। তাই এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার এসোসিয়েশন ত্রিপুরার মুখ্যসচিবকে চিঠি লিখে অতিসত্বর ওই অচলাবস্থা কাটাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

এসোসিয়েশনের বক্তব্য, ওই আন্তর্জাতিক বাণিজ্যের সাথে ১০০ পরিবারের জীবিকা নির্ভর করে। মনু ল্যান্ড কাস্টমস স্টেশনে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। ফলে, ওই পরিবারগুলি জীবিকা নির্বাহে দারুণ সমস্যা সম্মুখীন হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ হওয়ার কারণেই ওই পরিবারগুলির অনাহারে দিন কাটাতে হচ্ছে।

ওই চিঠিতে এসোসিয়েশন দাবি করেছে, গত ২৭ নভেম্বর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ হওয়ার কারণে ভারত সরকারের ২৫ লক্ষ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে কৈলাসহরস্থিত মনু ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়েও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রাজ্যের ও দেশের অন্যান্য স্থলবন্দরের মতোই সুযোগ দেওয়ার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

Releated Posts

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top