News Flash

Image

আহত বাংলাদেশী নাগরিক উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ৪ ডিসেম্বর: বিলোনিয়া মুহুরীঘাট চেকপোষ্ট সংলগ্ন এলাকায় আহত অবস্থায় এক বাংলাদেশীকে উদ্ধার করল বিলোনিয়া থানার পুলিশ। তাকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এবিষয়ে আহত ব্যক্তি জানিয়েছেন, আজ সকালে বিলোনিয়া চেকপোষ্ট সংলগ্ন কাঁটাতার ডিঙ্গিয়ে সে বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে চোরাইপথে বিলোনিয়ায় প্রবেশ করে। সে প্রতিনিয়ত চোরাইপথে পেঁয়াজ ও রসুনের ব্যাবসা করে। এরই মধ্যে আজ বাংলাদেশ থেকে সে আহত অবস্থায় চোরাইপথে বিলোনিয়া প্রবেশ করে। কিন্তু কিভাবে সে আহত হয়েছে এখনো জানা যায় নি। ওই ঘটনায় তদন্তে নেমেছে বিলোনিয়া থানার পুলিশ। আহত বাংলাদেশি বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।

প্রসঙ্গত, বিলোনিয়া সীমান্ত দিয়ে প্রতিনিয়ত এইধরনের চোরাইকারবারীরা প্রবেশ করছে। ফলে, পুলিশ, বিএসএফ ও চেকপোষ্টে কর্মরত কাস্টম অফিসারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

Releated Posts

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top