News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে দুই সাংবাদিক হত্যা : প্রেস কাউন্সিলে পুনরায় অভিযোগ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের
Image

রাজ্যে দুই সাংবাদিক হত্যা : প্রেস কাউন্সিলে পুনরায় অভিযোগ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের

আগরতলা, ৩০ নভেম্বর : রাজ্যে দুই সাংবাদিক হত্যার তদন্ত দ্রুত সম্পন্ন করা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াতে পুনরায় অভিযোগ দায়ের করেছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার। তার অভিযোগটি স্বত প্রণোদিত মামলা হিসেবে গ্রহণ করার জন্য আবেদন জানানো হয়েছে। 

উল্লেখ্য, ২০১৭ সালে রাজ্যের দুইজন সাংবাদিক হত্যা মামলার বিচার প্রক্রিয়া সাত বছরও শেষ হয়নি। এ ব্যাপারে একাধিকবার জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ  থেকে শুরু করে, রাজ্যপালের কাছেও স্মারকলিপি দেওয়া হয়েছে। ত্রিপুরা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতির কাছেও চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু আসামিরা এখনো খোলা আকাশের নিচে ঘুরছে। সি বি আই এর  হাতে তদন্তের দায়িত্ব দেওয়া হলেও সাত বছরও কোনো কুলকিনারা হয়নি। অবিলম্বে এ ব্যাপারে স্বত প্রণোদিত মামলা নিয়ে প্রয়োজনীয় নির্দেশ জারি করার জন্য প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে। 

প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ তারা পেয়েছে। পরবর্তী সিদ্ধান্ত শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। স্ত্রী সরকার জানিয়েছেন প্রেস কাউন্সিলের প্রয়োজনীয় নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা। এরপরেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।          

Releated Posts

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026

পরিবারের অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরি, নগদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার উধাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: আমতলী থানাধীন কার্তিক চৌমুহনী এলাকার ভাতৃ সংঘ ক্লাব সংলগ্ন একটি ভাড়াটিয়া বাড়িতে দুঃসাহসিক চুরির…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top