News Flash

  • Home
  • দেশ
  • মঙ্গল মুন্ডার প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Image

মঙ্গল মুন্ডার প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

রাঁচি, ২৯ নভেম্বর (হি.স.): জনজাতি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি ভগবান বিরসা মুণ্ডার বংশধর মঙ্গল মুন্ডা বৃহস্পতিবার গভীর রাতে প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভগবান বিরসা মুন্ডার বংশধর মঙ্গল মুন্ডা জির প্রয়াণে গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যু শুধু তাঁর পরিবারের জন্যই নয়, ঝাড়খণ্ডের জনজাতি সমাজের জন্যও এক অপূরণীয় ক্ষতি। ঈশ্বর তাঁর পরিবারকে শক্তি দিন। ওম শান্তি!

উল্লেখ্য, মঙ্গল মুন্ডা বৃহস্পতিবার গভীর রাতে রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (রিমস)-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খুন্তির উলিহাতু গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রসঙ্গত, ২৫ নভেম্বর মঙ্গল মুন্ডা পথ দুর্ঘটনায় আহত হন। তাঁর মাথায় গুরুতর জখম ছিল। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রিমসে নিয়ে আসা হয়। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে তিনি প্রয়াত হন।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top