News Flash

  • Home
  • দেশ
  • বিজেপির পক্ষপাতদুষ্ট, হঠকারী মনোভাব সম্ভল হিংসার জন্য দায়ী : রাহুল গান্ধী
Image

বিজেপির পক্ষপাতদুষ্ট, হঠকারী মনোভাব সম্ভল হিংসার জন্য দায়ী : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের সম্ভল জেলায় মসজিদে সমীক্ষাকে ঘিরে হিংসার ঘটনায় বিজেপিকে দুষলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর মতে, বিজেপির পক্ষপাতদুষ্ট, হঠকারী মনোভাব সম্ভল হিংসার জন্য দায়ী। রাহুল গান্ধী অভিযোগ করেছেন, সম্ভলের পরিস্থিতির জন্য বিজেপি ‘প্রত্যক্ষভাবে দায়ী’। সম্ভলের জনগণের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন রাহুল গান্ধী।

সোমবার নিজের এক্স হ্যান্ডেল রাহুল গান্ধী লিখেছেন, “উত্তর প্রদেশের সম্ভলে সাম্প্রতিক বিরোধের ঘটনায় রাজ্য সরকারের পক্ষপাতদুষ্ট এবং হঠকারী মনোভাব অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা হিংসা ও গুলিবর্ষণে নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা। সব পক্ষের কথা না শুনে প্রশাসনের অসংবেদনশীল পদক্ষেপ পরিস্থিতি আরও খারাপ করেছে।”

Releated Posts

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top