News Flash

  • Home
  • দিনের খবর
  • রোগীদের আত্মিক সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত রানাঘাট হাসপাতালের চিকিৎসক ডাঃ মইদুল
Image

রোগীদের আত্মিক সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত রানাঘাট হাসপাতালের চিকিৎসক ডাঃ মইদুল

রানাঘাট, ২২ নভেম্বর(হি.স.):যেখানে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল চিকিৎসা এবং চিকিৎসকদের বিরুদ্ধে নানাবিধ অভিযোগে জর্জরিত, সেখানে রানাঘাট মহকুমা হাসপাতালের এক শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক, ডাঃ মইদুল, রোগী ও তাদের পরিবারের জন্য তৈরি করেছেন অনন্য দৃষ্টান্ত। তিনি শুধু শিশুরোগীদের চিকিৎসাতেই নিজেকে সীমাবদ্ধ রাখেন না, বরং তাদের পরিবারের প্রয়োজনে পাশে দাঁড়ান এবং নানা বিষয়ে সাহায্য করেন।

ডাঃ মইদুলের এই মানবিক দৃষ্টিভঙ্গি এবং আন্তরিকতার জন্য রোগীদের পরিবার তাকে তাদের পরিবারের সদস্যের মতোই সম্মান করেন। তার সেবা এবং রোগীর সঙ্গে সুমধুর সম্পর্ক গড়ে তোলার জন্য রোগীদের আত্মীয়রা বৃহস্পতিবার তাকে সংবর্ধনা জানান।

হাসপাতালের সুপার প্রলহাদ অধিকারী বলেন, ডাঃ মইদুলের এমন মানবিক ভূমিকা শুধু রোগীর পরিবারকেই নয়, পুরো হাসপাতাল কর্তৃপক্ষকেও গর্বিত করে। তিনি আরও জানান, ডাঃ মইদুলের কর্মকাণ্ড হাসপাতালে চিকিৎসকদের পেশাদারি ও মানবিক দৃষ্টিভঙ্গির এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

ডাঃ মইদুল এই সম্মান পেয়ে অত্যন্ত খুশি এবং তার মতে, রোগীর স্বার্থে মানবিকতা ও চিকিৎসা একসঙ্গে এগিয়ে চলা উচিত। এই মানবিক উদাহরণ রানাঘাট মহকুমা হাসপাতালকে রাজ্যের অন্যান্য হাসপাতালের কাছে অনুপ্রেরণার কেন্দ্র করে তুলেছে।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top