News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শহরের প্রাণকেন্দ্র থেকে চার নেশাকারবারি আটক
Image

শহরের প্রাণকেন্দ্র থেকে চার নেশাকারবারি আটক

আগরতলা, ২১ নভেম্বর: শহরের প্রাণকেন্দ্রে দিন দিন বৃদ্ধি পাচ্ছে নেশার সাম্রাজ্য। ফের চারজন নেশাকারবারীকে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ।

এদিনের এই অভিযান সম্পর্কে পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জী বলেন, দীর্ঘদিন ধরেই রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড সংলগ্ন এলাকায় নেশার সাম্রাজ্য গড়ে তুলেছিল বেশ কয়েকজন নেশা কারবারি। এদিন এক অভিযানে লক্ষী নারায়ণ বাড়ি রোড সংলগ্ন পার্ক থেকে চারজন নেশা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তারা ওই এলাকায় নেশার বাণিজ্য চালিয়ে যাচ্ছিল। তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে। পুলিশি তদন্তে তাদেরকেও গ্রেফতার করা হবে। বর্তমানে তারা পলাতক রয়েছে। আটককৃত চার নেশা কারবারিরা হল, দীপিকা দেবনাথ, জলিল মিয়া, প্রীতম দাস এবং আকাশ দেববর্মা। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু হেরোইনের কৌটা, হেরোইনের প্যাকেট, সহ নগদ ৭৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top