News Flash

Image

বেঙ্গালুরু যাওয়ার পথে আটক ৪ বাংলাদেশী

আগরতলা, ২১ নভেম্বর : বেঙ্গালুরু যাওয়ার পথে ৪ বাংলাদেশীকে আটক করেছে উদয়পুর থানা পুলিশ। উদয়পুর রেল স্টেশন থেকে ভুয়ো আধার কার্ড সহ আটক করা হয়েছে ৪ বাংলাদেশীকে।

পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে, কাঞ্চনজঙ্ঘা ট্রেনে করে শিয়ালদহ যাওয়ার উদ্দেশ্যে উদয়পুর এসেছিলেন ধৃত ৪ বাংলাদেশী। তাদের মধ্যে ৩ জন মহিলা এবং একজন পুরুষ। মূলত বেঙ্গালুরু যাওয়ার চেষ্টা ছিল তাদের।

পুলিশের অনুমান, বাংলাদেশ থেকে বিলোনিয়া হয়ে উদয়পুর স্টেশনে এসেছেন তারা। তাদের কাছে ভারতীয় আধার কার্ড থাকলেও সেগুলো ভুয়ো হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, আজ সকাল ৭ টা নাগাদ উদয়পুর রেল স্টেশন থেকে বাংলাদেশী সন্দেহে আটক করা হয় ৪ জনকে। তাদের মধ্যে ৩ জন মহিলার কাছে আধার কার্ড থাকলেও সাথে থাকা পুরুষটির আধার কার্ড ছিল মোবাইলে। আধার কার্ডগুলো ভারতীয় কি না তা যাচাই করার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আপাতত ধৃত চারজনই পুলিশি হেফাজতে রয়েছেন।

Releated Posts

নির্বাচনোত্তর পরিস্থিতি খতিয়ে দেখতে মান্দাইয়ে জেলা শাসকের নেতৃত্বে প্রশাসনিক টিম, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনের পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিম জেলার মান্দাই এলাকায় যৌথভাবে পরিদর্শনে গেল…

ByByReshmi Debnath Apr 23, 2026

বিশ্রামগঞ্জে বিজয় মিছিল ঘিরে ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী

বিশ্রামগঞ্জ, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনে জয়ের পর বিজয় মিছিলকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জ দেওয়ানবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Apr 23, 2026

পাচারকালে আটক গাড়ি, উদ্ধার ফ্লিপকার্টের বিপুল সামগ্রী—বিশালগড়ে চাঞ্চল্য

বিশালগড়, ২৩ এপ্রিল: অবৈধভাবে ফ্লিপকার্ট অফিসের বিভিন্ন সামগ্রী বাংলাদেশে পাচারের অভিযোগে বিশালগড় থানার পুলিশ একটি গাড়িসহ বিপুল পরিমাণ…

ByByReshmi Debnath Apr 23, 2026

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিআরপিএফ জওয়ানের  মৃত্যু

আগরতলা, ২৩ এপ্রিল: ডিউটি সেরে বাসায় ফিরে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Apr 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top