News Flash

  • Home
  • দেশ
  • বাগডোগরায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ–সহ ধৃত যুবক
Image

বাগডোগরায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ–সহ ধৃত যুবক

শিলিগুড়ি, ২০ নভেম্বর (হি. স.) : শিলিগুড়ির বাগডোগরার জংলী বাবা মোড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করেছে বাগডোগরা থানার পুলিশ। অভিযুক্তের নাম মোহাম্মদ কামিরুল। তিনি ফুলবাড়ির বাসিন্দা।

সূত্রের খবর, মঙ্গলবার রাতে ওই যুবক বিহার থেকে নকশালবাড়ি রোড হয়ে বাগডোগরার দিকে আসছিল। বাগডোগরার জংলি বাবা মোড় এলাকায় নাকা চেকিংয়ের সময় সন্দেহ হওয়ায় পুলিশ যুবককে তল্লাশি করে। সেইসময় যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি তাজা কার্তুজ উদ্ধার হয়। এরপরই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বাগডোগরা থানার পুলিশ।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top