News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ৩ দিনের মধ্যে বিজেপিকে বহিষ্কার পত্র পাঠানোর চ্যালেঞ্জ দিল পাতালকন্যা
Image

আগামী ৩ দিনের মধ্যে বিজেপিকে বহিষ্কার পত্র পাঠানোর চ্যালেঞ্জ দিল পাতালকন্যা

আগরতলা, ১৯ নভেম্বর : রাজ্যে এসেই বিজেপিকে চ্যালেঞ্জ জানালেন পাতালকন্যা জমাতিয়া। ৩ দিনের মধ্যে তাকে বহিষ্কার পত্র প্রেরণ করার দাবি জানান পাতালকণ্যা।

রাজ্যে এসেই বিজেপির বিরুদ্ধে একাধিক আক্রমণ শানালেন প্রাক্তন বিজেপি সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া। গতকাল দিল্লিতে সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। মঙ্গলবার রাজ্যে এসেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন আগামী ৩ দিনের মধ্যে বিজেপির ক্ষমতা থাকলে তাকে দল থেকে কেন বহিষ্কার করা হয়েছে তার কারণ জানিয়ে বহিষ্কার পত্র প্রেরণ করুক।

পাতালকন্যা আরো বলেন, বাংলাদেশী মনোভাব নিয়ে চলছে ত্রিপুরা বিজেপি। রাজ্য বিজেপি নেতৃত্বরা ভারতীয় জনতা পার্টিকে বাংলাদেশী বিজেপি পার্টি হিসেবে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। তিনি আরো বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে তাকে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে, কিন্তু তাকে কোনো বহিষ্কারপত্র প্রদান করা হয়নি। দল বিরোধী কি কাজ করেছে পাতালকন্যা তার জবাব চান তিনি।

তিনি আরো বলেন, ত্রিপুরা বিজেপির দ্বারা কোনো সদুত্তর না পেয়ে তিনি দিল্লিতে গিয়ে দাবি করেছেন আগামী তিনদিনের মধ্যে তাকে যেন বহিষ্কার পত্র প্রদান করা হয়। যদিও দিল্লিতে পাতালকন্যা জমাতিয়া কেন্দ্রীয় নেতৃত্বদের মধ্যে কার সঙ্গে দেখা করেছেন সে বিষয়ে কিছু প্রকাশ করেননি।


এদিকে তিনি প্রদ্যোত কিশোর দেববর্মার বিরুদ্ধেও সুর চড়িয়েছেন। প্রদ্যোত কিশোর জনজাতিদের অনুভূতি নিয়ে খেলা করছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিপ্রাসা চুক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন পাতালকন্যা। এই চুক্তিতে জনজাতিদের স্বার্থরক্ষার্থে কি কি রয়েছে এই চুক্তিতে তা নিয়েও প্রশ্ন তুলেছেন পাতালকন্যা জমাতিয়া।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top