News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সখিচরণ বিদ্যা নিকেতনে আয়োজিত রক্তদান শিবিরে যোগ দেন মেয়র দীপক মজুমদার
Image

সখিচরণ বিদ্যা নিকেতনে আয়োজিত রক্তদান শিবিরে যোগ দেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৯ নভেম্বর : জাতীয় সেবা প্রকল্প সখিচরণ বিদ্যা নিকেতনে এনএসএস ইউনিটের উদ্যোগে আয়োজিত হয় বিশেষ স্বাস্থ্য শিবির। সমাজ সেবার দৃষ্টান্ত স্থাপন করতে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং কর্পোরেটর রত্না দত্ত সহ বিশিষ্ট সমাজ সেবকগণ।

রাজধানী আগরতলায় সখিচরণ বিদ্যা নিকেতনে বিশেষ স্বাস্থ্য শিবির উপলক্ষ্যে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। শিবিরে উপস্থিত সকল অতিথিরা সখিচরণ বিদ্যা নিকেতনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

এনএসএস ইউনিটের এই উদ্যোগের প্রশংসা করে মেয়র বলেন, রক্তদান সমাজসেবার ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা পালন করে। রক্তদানের মাধ্যমে একজনের জীবন বাঁচানো যায়। তাই এই রক্তদান কর্মসূচি পালন প্রশংসনীয়। পাশাপাশি তিনি উপস্থিত সকল স্বাস্থ্য কর্মীদের এবং অন্যান্য সহযোগীদের ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top