News Flash

  • Home
  • দেশ
  • কোরবায় দুটি বাড়িতে সিবিআইয়ের হানা
Image

কোরবায় দুটি বাড়িতে সিবিআইয়ের হানা

কোরবা, ১৮ নভেম্বর (হি. স.) : ছত্তিসগড়ের সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (এসইসিএল) দীপকা এলাকায় দুই স্থানীয় বাসিন্দার বাড়িতে অভিযান চালায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। এসইসিএল ক্ষতিগ্রস্ত খনি এলাকায় ক্ষতিপূরণ বিতরণে অনিয়মের অভিযোগের ভিত্তিতে সোমবার ভোরে এই অভিযান চালায় সিবিআই।

সিবিআইয়ের টিম দীপকার বাসিন্দা রাজেশ জয়সওয়াল এবং হার্দিবাজারের বাসিন্দা শ্যামু জয়সওয়ালের বাড়িতে হানা দেয় এবং সমস্ত নথি পুঙ্খানুপুঙ্খ দেখে তদন্ত শুরু করে। সূত্রের খবর, ক্ষতিপূরণ বণ্টনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এই পদক্ষেপ নিয়েছে সিবিআই।

খনি এলাকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল এসইসিএল-এর, কিন্তু নানা অনিয়মের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ রয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যথাযথ ক্ষতিপূরণ পায়নি, আবার কিছু অযোগ্য ব্যক্তিকে অযাচিত সুবিধা দেওয়া হয়েছে।

কড়া নিরাপত্তার মধ্যে সিবিআই আধিকারিকরা তদন্ত করছেন । অভিযানে অনেক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হবে বলে জানা গেছে। আপাতত সিবিআই আধিকারিকরা এই বিষয়ে কোনও বিবৃতি দেননি।

Releated Posts

‘আমেরিকায় কিছু লাগেজ ফেলে এসেছেন’: মহারাষ্ট্রে গরবায় মুসলিমদের নিষেধাজ্ঞা নিয়ে ভাগবতকে বিরোধীদের কটাক্ষ

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রে গরবা ও দান্ডিয়া অনুষ্ঠানে মুসলিমদের অংশগ্রহণ নিষিদ্ধ করার বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) ঘোষণাকে…

ByByNews Desk Sep 6, 2026

‘হৃদয়বিদারক খবর’: মন্ত্রী সুদিব্য কুমারের প্রয়াণে শোক হেমন্ত সোরেনের

রাঁচি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনুর আকস্মিক প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।…

ByByNews Desk Sep 6, 2026

হরমুজ সংকটের পর ভারতের লক্ষ্য হওয়া উচিত সাময়িক মোকাবিলা নয়, স্থায়ী স্থিতিস্থাপকতা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক সংকট ভারতকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে—শুধু বৈদেশিক মুদ্রার মজুত নয়,…

ByByNews Desk Sep 5, 2026

বাডগামে ‘অপারেশন আশদার’-এ নিহত জঙ্গি পাকিস্তানি, লস্কর-ই-তৈবার সদস্য বলে শনাক্ত

শ্রীনগর, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বাডগাম জেলায় শুক্রবার নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে নিহত জঙ্গিকে পাকিস্তানি নাগরিক…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top