News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ন্যারিস্ট আগরতলা চ্যাপ্টারের প্রক্তনীদের উদ্যোগে সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত
Image

ন্যারিস্ট আগরতলা চ্যাপ্টারের প্রক্তনীদের উদ্যোগে সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর:
ন্যারিস্ট আগরতলা চ্যাপ্টারের ১৯৮৬ সাল থেকে শুরু করে সব বছরের প্রাক্তনীরা নভেম্বর মাসের ৯ তারিখ গত শনিবারে স্থানীয় আয়ুষ গ্রামে মিলিত হয়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সিদ্ধান্ত গ্রহণ করে। এই পুনর্মিলন অনুষ্ঠানে ত্রিপুরার বাইরে কর্মরতরাও অনেকে অংশগ্রহণ করেছেন।

ন্যারিস্ট ত্রিপুরা চ্যাপ্টারের প্রাক্তনীদের সামাজিক কর্তব্য ও দায়িত্ব পালনের শুরু হয় আজ ১৭ ই নভেম্বর রবিবার সান্ধ্যনীড় বৃদ্ধাশ্রমে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদানের মাধ্যমে।

আজকের এই মহতী অনুষ্ঠানে প্রাক্তনীদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আধিকারিক দ্বিপজয় সরকার, সপ্তর্ষি পাল, স্টেট ব্যাংকের রজত কান্তি সাহা, আয়ুষ গ্রামের স্বত্বাধিকারী বিশ্বনাথ দাস, জিকো দাস, তন্ময় দাস, জন দেববর্মা, বিশ্বজিৎ ভৌমিক, প্রসেনজিৎ সাহা সহ আরো অনেক ন্যারিস্টের প্রাক্তনীরা।
আয়োজকদের তরফে আগামীদিনেও এই ধরনের আরও সামাজিক ক্রিয়াকর্ম সংগঠিত করার অঙ্গীকার করা হয়।

Releated Posts

ভীমরুলের হামলায় আহত ৩ ছাত্র, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৩১ জুলাই: খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ভীমরুলের আক্রমণে তিনজন ছাত্র আহত হয়েছে। ওই ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top