News Flash

  • Home
  • দিনের খবর
  • গয়ায় ট্রান্সপোর্ট গুদামে ভয়াবহ আগুন, শর্টসার্কিট থেকেই বিপত্তি বলে অনুমান 
Image

গয়ায় ট্রান্সপোর্ট গুদামে ভয়াবহ আগুন, শর্টসার্কিট থেকেই বিপত্তি বলে অনুমান 

গয়া, ১৭ নভেম্বর (হি.স.): বিহারের গয়ায় ভয়াবহ আগুন লাগল একটি ট্রান্সপোর্ট গুদামে। রবিবার ভোররাত তিনটে নাগাদ আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের প্রায় ১০টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টার পর রবিবার সকালে আগুন আয়ত্তে এসেছে। শর্টসার্কিট থেকেই এই বিপত্তি বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

দমকল অফিসার অর্জুন প্রসাদ সিং বলেছেন, “আগুন নেভানোর কাজ চলছে। ১০টি ইঞ্জিন আগুন নেভানর কাজে নিয়োজিত রয়েছে। শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে, যদিও এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।” স্থানীয় একজন বলছেন, “রবিবার ভোররাত তিনটে নাগাদ যখন আগুন লাগে তখন আমরা ঘুয়েমিয়েছিলাম। দমকলকর্মীরা এসেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। ৭-৮টি ইঞ্জিন ছিল, কিন্তু তারা আগুন নেভাতে পারেনি।”

Releated Posts

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top