News Flash

  • Home
  • দেশ
  • অযোধ্যা-লখনউ হাইওয়েতে দুর্ঘটনা, মৃত ৩, আহত ১৫ 
Image

অযোধ্যা-লখনউ হাইওয়েতে দুর্ঘটনা, মৃত ৩, আহত ১৫ 

অযোধ্যা, ১৫ নভেম্বর (হি.স.) : শুক্রবার সকালে অযোধ্যা-লখনউ হাইওয়ের রুদৌলি থানা এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকে জেলা হাসপাতালে পাঠানো হয়। ট্রাভেলারে থাকা ১৫ জন যাত্রীকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, রুদৌলি থানা এলাকাটি কুড়া সাদাত ক্রসিংয়ে তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে একটি গাড়িতে থাকা চিকিৎসক ও দুই কিশোরীর মৃত্যু হয়। আর যাত্রীবাহী ট্রাভেলারের ১৫ জন যাত্রী আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top