News Flash

  • Home
  • খেলা
  • টেনিস অভিষেকে হার কিংবদন্তি ফোরলানের
Image

টেনিস অভিষেকে হার কিংবদন্তি ফোরলানের

মোন্তেভিদেও, ১৪ নভেম্বর (হি.স.) : ২০১০ ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড় উরুগুয়ের কিংবদন্তি ফুটবলার দিয়েগো ফোরলান। খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো বড় বড় ক্লাবে। ২০১৯ সালে ফুটবল থেকে অবসর নিয়ে নাম লিখিয়েছেন পেশাদার টেনিসে। তবে তার টেনিস অভিষেকটা ভালো হল না। বুধবার উরুগুয়ে ওপেনে নিজ শহর মন্টেভিডিওতে ৪৫ বছর বয়সী এই কিংবদন্তি ডাবলসে হেরে বিদায় নিয়েছেন। কোরিয়াকে সঙ্গে নিয়ে খেলতে নেমে সরাসরি সেটে হেরে গেছেন বলিভিয়ান জুটি বরিস আরিয়াস ও ফেদেরিকো জেবায়সের কাছে। মাত্র ৪৭ মিনিটে ৬-১, ৬-২ গেমে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন তারা। এই দিন ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই দর্শকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান ফোরলান।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top