ডাম্বুলা, ১৪ নভেম্বর(হি.স.) : বুধবার ডাম্বুলায় বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন পদ্ধতিতে ৪৫ রানে জিতেছে শ্রীলঙ্কা। ৪৯.২ ওভারে ৫ উইকেটে ৩২৪ রান করার পর বৃষ্টি নামলে ইনিংস শেষ করতে পারেনি শ্রীলঙ্কা। পরে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭ ওভারে ২২১ রানের। স্বাগতিকদের দারুণ বোলিংয়ে ৯ উইকেটে ১৭৫ রানে থামে সফরকারীদের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন উইল ইয়ং। ৩৪ রানে অপরাজিত থাকেন মাইকেল ব্রেসওয়েল। ৩৫ রান করেন টিম রবিনসন। আর শ্রীলঙ্কার হয়ে চমৎকার ব্যাটিং করলেন আভিশকা ফের্নান্দো(১০০) ও কুসাল মেন্ডিস(১৪৩)। দুইজনেই সেঞ্চুরি করলেন। তাদের দুজনের সেঞ্চুরিতে তিনশ রান সংগ্রহ করল শ্রীলঙ্কা। পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা। শ্রীলঙ্কার হয়ে দিলশান মধুশঙ্কা নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন মহেস থিকসানা ও চারিথ আশালঙ্কা।

প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…


















