News Flash

  • Home
  • খেলা
  • আগামীকাল টেনিস তারকা সানিয়া মির্জার জন্মদিন, ভারতকে গর্বিত করেছেন বিশ্বে  
Image

আগামীকাল টেনিস তারকা সানিয়া মির্জার জন্মদিন, ভারতকে গর্বিত করেছেন বিশ্বে  

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): ভারতের সবচেয়ে সফল মহিলা টেনিস খেলোয়ার সানিয়া মির্জা। তিনি তার আশ্চর্যজনক ক্রীড়া প্রতিভার জোরে অনেক পদক জিতেছেন এবং সারা বিশ্বে ভারতকে গর্বিত করেছেনl সানিয়া একক এবং ডাবল টেনিস খেলার সেরা খেলোয়াড় হিসেবে অনেক চ্যাম্পিয়নসে জিতেছেন এবং নিজেকে ভারতের সেরা খেলোয়ার হিসেবে এক নম্বরে রেখেছেনl

সানিয়া ১৯৮৬ সালের ১৫ নভেম্বর মহারাষ্ট্রের একজন ক্রীড়া সাংবাদিক ইমরান মির্জা এবং নাসিমার ঘরে জন্মগ্রহণ করেনl সানিয়ার জন্মের পরপরই তার পরিবার হায়দরাবাদ চলে যায়। ছ’বছর বয়সে টেনিস খেলা শুরু করেন সানিয়াl প্রাথমিকভাবে সানিয়া তার বাবার কাছ থেকে প্রশিক্ষণ নেন এবং পরে সানিয়া রোজার অ্যান্ডারসনের কাছে প্রশিক্ষণ নেনl সানিয়া পরে সিনেট অ্যাকাডেমি সেকেন্দ্রাবাদ এবং আমেরিকার এস টেনিস একাডেমির মতন প্রতিষ্ঠান থেকে টেনিসের প্রশিক্ষণ নেন। সানিয়া একজন ভালো টেনিস খেলোয়াড়ের পাশাপাশি একজন দক্ষ সাঁতারুও ছিলেন।

সানিয়া জাকার্তায় ১৯৯৯ সালে তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেন এবং বিশ্ব জুনিয়ার চ্যাম্পিয়নশিপে দুর্দান্তভাবে ভারতের প্রতিনিধিত্ব করেন। সানিয়া মির্জাকে শুধু ভারতেই নয় বিশ্বের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় ছিলেনl টেনিস খেলোয়ার হিসেবে তার চমৎকার আশ্চর্যজনক ক্রীড়া প্রতিভার কারণে তিনি অনেক পুরস্কারেও ভূষিত হয়েছেন। ভারত সরকার তাকে ২০০৪ সালে অর্জুন পুরস্কার,২০০৬ সালে পদ্মশ্রী ও ২০১৫ সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের ভূষিত করেনl

২০১৪ সালে তেলেঙ্গানা সরকার সানিয়া মির্জাকে তার রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছিল। ২০১৬ সালের সানিয়া মির্জা টাইম ম্যাগাজিনের ১০০ সবচেয়ে অনুপ্রেরণামূলক ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন। এই বছরেই সানিয়া ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণে ভূষিত হন। আর এই বছরেই সানিয়া ‘বর্ষের এনআরআই’ পুরস্কারে ভূষিত হন।

Releated Posts

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top