News Flash

  • Home
  • দিনের খবর
  • পথ দুর্ঘটনায় আহত মহিলাকে চিকিৎসার জন্য গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন শিক্ষা প্রতিমন্ত্রী প্রফুল পানসেরিয়া
Image

পথ দুর্ঘটনায় আহত মহিলাকে চিকিৎসার জন্য গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন শিক্ষা প্রতিমন্ত্রী প্রফুল পানসেরিয়া

সুরাট, ১৩ নভেম্বর (হি. স.) : বুধবার পথ দুর্ঘটনায় আহত মহিলাকে সরকারি গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন গুজরাটের শিক্ষা প্রতিমন্ত্রী প্রফুল পানসেরিয়া। মন্ত্রী পানসেরিয়া কোনও গুরুত্বপূর্ণ কাজে কোথাও যাচ্ছিলেন, কিন্তু পথে দুর্ঘটনার শিকার মহিলাকে দেখে প্রথমে হাসপাতালে নিয়ে যান এবং তার চিকিৎসার ব্যবস্থা করেন।

জানা গেছে, সুরাটের সারথানা রিং রোড এলাকায় একটি গাড়ির ধাক্কায় এক মহিলা আহত হন। সেই সময় কামরেজ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পানসেরিয়া পাশ দিয়ে যাচ্ছিলেন। আহত মহিলাকে দেখে তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থামান, তার নিরাপত্তা কর্মীদের নামিয়ে, আহত মহিলাকে তার গাড়িতে বসিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। পানসেরিয়ার এই মানবিক উদ্যোগ জনগণের কাছে প্রশংসিত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহিলাকে আহত অবস্থায় দেখে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা না করেই মহিলাকে তাঁর গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান পানসেরিয়া।

Releated Posts

কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরুর ১৬টি স্থানে ইডির তল্লাশি, অর্থ পাচার ও এফইএমএ লঙ্ঘনের অভিযোগ

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আর্থিক অনিয়ম, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘন এবং একটি কর্পোরেট সংস্থা অধিগ্রহণে অনিয়মের অভিযোগে…

ByByNews Desk Sep 23, 2026

জয়পুরে মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ আগুন, পুড়ে গেল আটটি বিলাসবহুল গাড়ি

জয়পুর, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের বালাজি মার্কেটে একটি মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় আটটি গাড়ি পুড়ে গিয়েছে।…

ByByNews Desk Sep 23, 2026

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top