News Flash

  • Home
  • দিনের খবর
  • ওয়ানাডে শুরু উপনির্বাচনের ভোটগ্রহণ, প্রিয়াঙ্কা ও নব্যার মধ্যেই টক্কর 
Image

ওয়ানাডে শুরু উপনির্বাচনের ভোটগ্রহণ, প্রিয়াঙ্কা ও নব্যার মধ্যেই টক্কর 

ওয়ানাড, ১৩ নভেম্বর (হি.স.): কেরলের ওয়ানাড লোকসভা কেন্দ্র এবং চেলাক্কারা সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। এই আসনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ২০২৪-এর লোকসভা আসনে জিতেছিলেন। কিন্তু, ওয়ানাড আসন তিনি ছেড়ে দেন।

উপনির্বাচনে ওয়ানাড লোকসভা আসনের প্রার্থী হয়েছেন রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী ভডরা। প্রিয়াঙ্কাকে চ্যালেঞ্জ করছেন বাম গণতান্ত্রিক ফ্রন্টের (এলডিএফ) সিপিআই-এর সত্যান মোকেরি এবং এনডিএ-র বিজেপির নব্যা হরিদাস। বুধবার নব্যা বলেছেন, “ওয়ানাডের জনগণের এমন একজন ব্যক্তির প্রয়োজন, যিনি তৃণমূল স্তরে তাঁদের সঙ্গে কাজ করতে পারেন এবং সংসদে তাঁদের সমস্যাগুলি সমাধান করতে পারেন এবং সমাধান খুঁজে পেতে পারেন। কংগ্রেস এবার টাকা, মদ, সবকিছু দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে।”

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে নেতাদের বার্তা: সুস্থ জীবন, মানসিক প্রশান্তি ও সক্রিয় বার্ধক্যের জন্য যোগ অপরিহার্য

নয়াদিল্লি/মুম্বই/লেহ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে যোগের গুরুত্ব তুলে ধরলেন…

ByByNews Desk Jun 21, 2026

নিট পুনঃপরীক্ষার আগের দিন হায়দ্রাবাদে আত্মঘাতী পরীক্ষার্থী, চাঞ্চল্য

হায়দ্রাবাদ, ২১ জুন (আইএএনএস): নিট (ইউজি) পুনঃপরীক্ষার মাত্র একদিন আগে হায়দ্রাবাদে এক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ…

ByByNews Desk Jun 21, 2026

অন্ধ্রপ্রদেশে ২৫ বছর বয়সী যুবকের কথিত হেফাজতে মৃত্যুর ঘটনায় এসআইটি গঠন

বিজয়ওয়াড়া, ২১ জুন (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ২৫ বছর বয়সী এক যুবকের কথিত পুলিশ হেফাজতে মৃত্যু ও নিখোঁজ হওয়ার…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে পাঞ্জাবে বিজেপি সভাপতি নীতিন নবীন, ১২ হাজার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচি

চণ্ডীগড়, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পাঞ্জাবের ফাগওয়ারায় আয়োজিত এক বৃহৎ যোগ অনুষ্ঠানে অংশ নিলেন…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top