News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ সমস্যা, অফিসে তালা ঝুলালেন এলাকাবাসী
Image

বিদ্যুৎ সমস্যা, অফিসে তালা ঝুলালেন এলাকাবাসী

কল্যাণপুর, ১২ নভেম্বর : দীর্ঘ দিন ধরে বিদ্যুৎ সমস্যায় ভুগছেন কল্যাণপুরবাসী। অবশেষে আজ অতিষ্ঠ হয়ে নিগমের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। 

ঘটনার বিবরণে এলাকাবাসীর জানিয়েছেন, ঘিলাতলী এলাকায় বিদ্যুৎ থাকেই না। বারবার নিগমের মূল অফিসে জানানোর পর এমন কি লিখিত ভাবে অভিযোগ জানানোর পরেও দপ্তরের কোন হেলদোল নেই। এলাকাবাসী সাফ জানান, বিদ্যুৎ এলে তবে কল অফিস এর তালা খুলে হেল্পার অজিত দেবনাথকে ছাড়া হবে। যদিও এলাকাবাসীকে অজিত দেবনাথ একাধিক বার বুঝানোর চেষ্টা করেন যে এই বিদ্যুৎ সমস্যায় কল অফিসেট কোন ভূমিকাই নেই। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন নিগমের ম্যানেজার বিশ্বজিৎ রিয়াঙ। তিনি এসে এলাকাবাসীকে বোঝান যে তোতাবাড়ী এলাকায় পরিবাহী তার ছিড়ে পরাতেই এই বিপত্তি। অনেক বুঝানোর পর এলাকাবাসী অফিসের তালা খুলে হেল্পার অজিত দেবনাথকে মুক্ত করেন।

ম্যানেজার বিশ্বজিৎ রিয়াঙ জানান, এই এলাকাটি কমলনগর ফিডারের অধীন। একবার বাঘবের এলাকায় পরিবাহী তার ছিড়ে পরে। সোমবার রাতে আবার তোতাবাড়ী এলাকায় পরিবাহী তার ছিড়ে পরে। বাতাস নেই। বৃষ্টি নেই। এরপর ও এমন ঘন ঘন পরিবাহী তার ছিড়ে পরা কেন তার কোন উত্তর নিগম থেকে পাওয়া যায় নি।                         

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top