News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভুল ট্রেনে উঠে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টায় আহত এক মহিলা
Image

ভুল ট্রেনে উঠে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টায় আহত এক মহিলা

আগরতলা, ১২ নভেম্বর : ভুল ট্রেনে উঠে পড়ায় নেমে যাওয়ার উদ্দেশ্যে চলতি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আহত হন এক মহিলা। ঘটনাটি ঘটেছে ধর্মনগর রেল স্টেশনে। নিরাপত্তা রক্ষীদের তৎপরায় আহত মহিলাকে চিকিৎসার জন্য
নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ধর্মনগর হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণে জানা যায়, আগরতলায় আরালিয়ার ঋষিদাস কলোনি এলাকায় বাসিন্দা সুচিত্রা ঋষিদাস ধর্মনগর রেল স্টেশন থেকে আগরতলা যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করছিলেন। তখন স্টেশনে একটি ট্রেন আসলে তিনি তাতে উঠে যান। উঠার পর তিনি আশেপাশের মানুষের সাথে কথা বলে বুঝতে পারেন যে তিনি ভুল ট্রেনে উঠে পড়েছেন। তিনি ভুল করে আগরতলাগামী ট্রেনে না উঠে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা ট্রেনে উঠে পড়েছিলেন। কিন্তু ততক্ষণে ট্রেন চলতে শুরু করে দিয়েছিল। তিনি তড়িঘড়ি করে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আহত হন।

রেল পুলিশ জানিয়েছে, জিআরপি পুলিশ এর তিনজন কর্মী মহিলাকে ঝাঁপ দেওয়ার বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে আসে এবং তাকে ট্রেন থেকে সরিয়ে আনে। নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন সেই মহিলা।

জিআরপি পুলিশ কর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে ধর্মনগর হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। মহিলার মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানায় রেল পুলিশ।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top